https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 28 January 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বাবুগঞ্জে উঠান বৈঠকে সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ ইউপি সদস্যের

বাবুগঞ্জে উঠান বৈঠকে সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপুর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ ইউপি সদস্যের

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :

বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের লোহালিয়া এলাকায় অনুষ্ঠিত এক উঠান বৈঠকে সাবেক তিনবারের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ইউপি সদস্য জামাল হোসেন (পুতুল)।

মঙ্গলবার বিকেলে লোহালিয়া মদিনাতুল কুরআন কওমী মাদ্রাসা মাঠে ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সমর্থনে আয়োজিত ওই উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে জামাল হোসেন বলেন,

“আপনি তিনবার বাবুগঞ্জের এমপি ছিলেন। কিন্তু মীরগঞ্জ এলাকায় ভাঙনের সময় কিংবা রাস্তা-ঘাট ভেঙে যাওয়ার পর একাধিকবার জানানো হলেও আপনি কখনো এলাকায় আসেননি। এমনকি কোনো প্রতিনিধি পাঠাননি। হাজার হাজার মা-বোন পানিবন্দি হয়ে কষ্টে দিন কাটিয়েছেন।”

তিনি আরও বলেন,

“এই অবস্থায় আপনারা কোন লজ্জায় আবার ভোট চাইতে এসেছেন? আপনাদের লজ্জা থাকা উচিত।”

বক্তব্যের এক পর্যায়ে ইউপি সদস্য জামাল হোসেন অতীত নির্বাচনের একটি অভিজ্ঞতার কথা তুলে ধরে দাবি করেন, গত নির্বাচনের সময় তিনি আতিকুর রহমানের পক্ষে কাজ করেছিলেন। সে সময় গভীর রাতে তাঁর বাড়িতে ৫০ হাজার টাকা পৌঁছে দেওয়া হয়। তবে নির্বাচনের পরদিনই কয়েকটি মোটরসাইকেলে এসে ওই টাকা ফেরত নিয়ে যাওয়া হয় বলেও তিনি জানান।

উপস্থিত জনসাধারণকে উদ্দেশ করে তিনি বলেন,

“এই নির্বাচন সামনে। মনে রাখবেন, কেউ টাকা দিতে আসলে সেটা গ্রহণ করবেন না। নিলে নির্বাচনের পর আবার ফেরত চাইবে।”

এ সময় তিনি ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

উঠান বৈঠকে দেওয়া এসব বক্তব্য সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে উদ্দেশ করেই দেওয়া হয়েছে বলে বক্তা নিজেই দাবি করেন।

 

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

রহমতপুর ইউনিয়নের আগামী নেতৃত্ব নিয়ে জনমনে আলোচনায় শিমুল শিকদার

জোটের বিষয়ে সিদ্ধান্ত হয়নি, ৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি’

উপকূলের ৩০০ পরিবারের মাঝে বীজ বিতরণ  

মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় বৃদ্ধকে ছুরির আঘাতে হত্যার চেষ্টা ।

নারীর অধিকার ও সুরক্ষা নিশ্চিতের আহ্বান: বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

স্ত্রী হত্যার দায়ে স্বামীসহ তিনজনের ১০ বছর কারাদণ্ড

কুমিল্লার বুড়িচংয়ে মানসিক ভারসাম্যহীন যুবতীকে বাসে গণধর্ষণ, গ্রেফতার ৩।

প্রীতি ক্রিকেট ম্যাচে বিডি২৪ঘন্টাকে হারালো লালপুর লাইভ

রামসাগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরিবর্তন ।

হালিম কে জিজ্ঞাসাবাদ করলেই ভেড়ামারা থেকে অপহৃত সোহার সন্ধান মিলবে,পরিবারের দাবী