বরিশাল-৩ আসনে ধানের শীষের পক্ষে গণসংযোগে জয়নুল কন্যা জিনিয়া
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের নির্বাচনী মাঠে ধানের শীষের পক্ষে গণসংযোগ জোরদার করেছেন বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনের কন্যা সাদিয়া ইসলাম জিনিয়া।
বৃহস্পতিবার দিনভর তিনি বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ চালান। এ সময় তিনি বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করেন এবং সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। গণসংযোগকালে তিনি ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং বিএনপির নির্বাচনী বার্তা তুলে ধরেন।
গণসংযোগ শেষে জিনিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত একটি মিছিলে অংশ নেন। পরে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত ইসলামপুর আলীম মাদ্রাসা মাঠে উঠান-বৈঠকে তিনি বক্তব্য রাখেন।

উঠান-বৈঠকে সাংবাদিকদের তিনি বলেন, “এই নির্বাচন জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন। সাধারণ মানুষ ধানের শীষের দিকেই তাকিয়ে আছে। ভোটারদের সাড়া আমাদের আশাবাদী করে তুলছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ধানের শীষ প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে।”
উঠান-বৈঠকে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর ইউনিয়নের সাবেক স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ মাঝি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান মো. জসিম উদ্দীন।

এ সময় বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান, সাবেক সভাপতি ইসরত হোসেন কচি তালুকদার, বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম ফকির, জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মালেক শিকদার, সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মামুন, বরিশাল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রেশমা আক্তার এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কালাম আজাদ বিশ্বাস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রিপন মেম্বার ও মাজহারুল ইসলাম মাকসুদ, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা, জাহাঙ্গীরনগর ইউনিয়নের সাবেক স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সালেক মীর, ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য নাহিয়ান মৃধা ও কামাল বয়াতি, ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মামুন বেপারী, সাংগঠনিক সম্পাদক হেলাল, বিএনপি নেতা শফিকুল ইসলাম বাচ্চু, সাইদুল হক বেপারী, মহিলা দলের নেত্রী তানিয়া আক্তার, মৌসুমি আক্তার, আফরোজা আক্তারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।



















