https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বরিশাল-৩ আসনে মই প্রতীকের প্রার্থী আজমুল জিহাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা

প্রতিবেদক
Rubel Sardar
ফেব্রুয়ারি ৭, ২০২৬ ১০:২০ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

বরিশাল-৩ আসনে মই প্রতীকের প্রার্থী আজমুল জিহাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা

রুবেল সরদার, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট জোট মনোনীত প্রার্থী এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর নেতা মোঃ  আজমুল হাসান জিহাদ তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বাবুগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এ ইশতেহার ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে বাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতন, বাসদ বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক মিজানুর রহমানসহ দলীয় নেতাকর্মী এবং বাবুগঞ্জ প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইশতেহার ঘোষণাকালে আজমুল জিহাদ বলেন, তিনি একটি জাগ্রত বাংলাদেশ এবং জাগ্রত মুলাদী–বাবুগঞ্জ গড়ার স্বপ্ন দেখেন। এ অঞ্চলের সার্বিক উন্নয়নে তরুণ সমাজকে শক্তি হিসেবে গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তাঁর মতে, কর্মসংস্থান ও কর্মমুখী শিক্ষার মাধ্যমেই তরুণদের ভবিষ্যৎ নিরাপদ করা সম্ভব।

ইশতেহারে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে তিনি বলেন, মুলাদী ও বাবুগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে কম খরচে লোকাল বাস চলাচলের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। পাশাপাশি সফিপুর ব্রিজ, রামচর–বোয়ালিয়া–নাজিরপুর সংযুক্ত ওয়াই-শেপ ব্রিজ, সেলিমপুর–সাহেব রামপুর, লক্ষ্মীরহাট, পাইতিখোলা ও হোসনাবাদ ব্রিজসহ গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ ও সংস্কারের দাবি জানান তিনি।

নদীভাঙন প্রসঙ্গে আজমুল জিহাদ বলেন, নদীবিধৌত এই অঞ্চলের সব নদীর ভাঙন এলাকা চিহ্নিত করে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে। একই সঙ্গে নদীপাড়ের অঞ্চলগুলোকে পর্যায়ক্রমে বিনোদন ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও তিনি তুলে ধরেন।

ইশতেহারে আরও উল্লেখ করা হয়, মুলাদী ও বাবুগঞ্জ উপজেলায় দুটি হাইটেক পার্ক ও দুটি অর্থনৈতিক অঞ্চল স্থাপন করা হবে, যাতে স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টি হয় এবং কাজের জন্য মানুষকে শহরমুখী হতে না হয়। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংযোগ এবং দ্রুতগতির ইন্টারনেট ব্যবস্থা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

শিক্ষাখাতে প্রতিটি ইউনিয়নে সমৃদ্ধ লাইব্রেরি, প্রতিটি ওয়ার্ডে শাখা লাইব্রেরি, নকলমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং মুখস্থনির্ভরতার বাইরে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালুর অঙ্গীকার করেন আজমুল জিহাদ। একই সঙ্গে প্রতিটি ইউনিয়নে একটি করে কলেজ প্রতিষ্ঠার দাবিও জানান তিনি।

স্বাস্থ্যখাতে প্রতিটি ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিক, প্রতিটি ইউনিয়নে ১০০ শয্যার হাসপাতাল, প্রতিটি উপজেলায় কমপক্ষে ৫০০ শয্যার আধুনিক হাসপাতাল এবং ইউনিয়নভিত্তিক ভ্রাম্যমাণ হাসপাতাল চালুর প্রতিশ্রুতি দেন তিনি। ভ্রাম্যমাণ হাসপাতালে অ্যাম্বুলেন্স, নার্স ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সার্বক্ষণিক প্রস্তুত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।

এছাড়া দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠন, স্মার্ট ভূমি ব্যবস্থা চালু, কৃষকদের স্বার্থে ইউনিয়নভিত্তিক শস্য সংরক্ষণশালা ও কৃষি সেন্টার স্থাপন, প্রবাসগামীদের জন্য বিনামূল্যে ভাষা ও কারিগরি প্রশিক্ষণ এবং সম্পূর্ণ প্রক্রিয়া বিনা খরচে সম্পন্ন করার উদ্যোগের কথাও ইশতেহারে তুলে ধরেন তিনি।

সংবাদ সম্মেলন শেষে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট জোট মনোনীত প্রার্থী আজমুল জিহাদ বাবুগঞ্জ কলেজগেট এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি আগামী ১২ তারিখ মই প্রতীকে ভোট দিয়ে তাঁকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

 

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

রাজারহাটে পিতার মৃত্যবার্ষিকী ও পুত্রের জন্মদিন পালন

গোমস্তাপুরে ভূগর্ভস্থ পানির বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁওয়ে “৫ টাকার হাট” এ তিন শত সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য প্রদান করা হয়েছে।

রাজধানীতে ভিজিটিং কার্ডে অভিনব দেহ ব্যবসা!

ডিজিএম মাধ্যমিক বিদ্যালয়ে ৩ পদে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কুমিল্লায় ১ কোটি ২৬ লাখ ১২ হাজার ৫৪১টি নতুন বই বিতরণ করা হবে।

আয়ুব বিবি সিটি কর্পোরেশন কলেজ রোভার স্কাউট গ্রুপের  নবাগত রোভার সহচরদের   ওরিয়েন্টেশন

নরসিংদীর বড় বাজার থেকে লুন্ঠিত অস্ত্র ও গুলি উদ্ধার।

নাটোরের হালসায় লেবু বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার