https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ৩১ ডিসেম্বর ২০২২ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

কুমিল্লায় ১ কোটি ২৬ লাখ ১২ হাজার ৫৪১টি নতুন বই বিতরণ করা হবে।

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ৩১, ২০২২ ৩:২২ অপরাহ্ণ
ইপেপার দেখুন

কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
আগামীকাল ১ জানুয়ারি সারাদেশের মতো কুমিল্লায় নতুন পাঠ্যবই বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জেলা-উপজেলা পর্যায়ের সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষ-২০২৩ এর পাঠ্যসূচি মোতাবেক নতুন বই শিক্ষার্থীদের মধ্যে বিতরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলার ১৭টি উপজেলায় এবার নতুন শিক্ষাবর্ষের সর্বমোট ১ কোটি ২৬ লাখ ১২ হাজার ৫৪১টি নতুন বই বিতরণ করা হবে। এর মধ্যে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় ৯৬ লাখ ৯০ হাজার ৬১৩টি নতুন বই এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্ডেন সমূহে ২৯ লাখ ২১ হাজার ৯২৮টি নতুন বই বিতরণ করা হবে। মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীর এবং মাদ্রাসার ১ম থেকে ৯ম শ্রেণীর শিক্ষার্থী এবং প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্ডেন সমূহের ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নতুন বই বিতরণ করা হবে। জেলা শিক্ষা অফিসার মো. ইউনুস ফারুকী জানান- নতুন বই বিতরণ করার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়ছে।বিগত বছরের মতো এবারও জেলা-উপজেলা পর্যায়ে স্থানীয় প্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

কবরে গিয়ে যেন বলতে পারেন, দ্বীন কায়েমের জন্য দাঁড়িপাল্লায় ভোট দিয়েছি: শাহরিয়ার কবির

স্বামী মাটির ব্যাংকে টাকা রাখতে নিষেধ করায় অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

ঝিনাইদহ কালিগঞ্জে পিকআপের ধাক্কায় স্বামী স্ত্রী নিহত।

পীরগঞ্জে আলোচিতব বড় আলমপুর ধর্ষণ মামলার আসামী ছালেক গ্রেফতার।

নীলফামারী জেলা যুবলীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত।

পাবনায় মুক্তিযোদ্ধাদের বিভেদ নিরসনের  ডাকা বৈঠক একাংশের বর্জন

গোমস্তাপুরে কৃষি প্রণোদনা বিতরণ

সুনামগঞ্জে বিজিবির জব্দকৃত ১২ কোটি টাকার মাদক ধ্বংস 

ডাচ-বাংলার সাথে চুক্তি নবায়ন করলো কুবি প্রশাসন

ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ ধসে পড়ে আহত-৩