https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 12 February 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ভোটের আগের রাতে গোপালগঞ্জের ১০ কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

ভোটের আগের রাতে গোপালগঞ্জের ১০টি ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা। কোনো হতাহত হয়নি। যৌথ বাহিনীর অভিযানে একজন আটক, নিরাপত্তায় বম্ব স্কোয়াড ও ড্রোন নজরদারি।

ভোটের আগের রাতে গোপালগঞ্জের ১০টি ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আতঙ্ক ছড়িয়েছে ভোটারদের মধ্যে। বুধবার সন্ধ্যা ৭টার পর থেকে বিস্ফোরণ শুরু হয়।

অতি‌রিক্ত পু‌লিশ সুপার (‌ডিএস‌বি) মো. স‌রোয়ার হো‌সেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ১১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার পর থেকে সদর উপজেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘোষেরচর প্রাথমিক বিদ্যালয়ের পেছনের বাগানে একটি, ঢাকা খুলনা মহাসড়কের ওপর মান্দারতলা এলাকায় দুটি, বীণাপানি স্কুলের পাশের রাস্তায় একটি, মাঝিগাতি ১০নং পল্লী এন কে উচ্চ বিদ্যালয়ের পেছনে একটি, রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের পাশের রাস্তায় একটি, ১১৬ নং শহীদ মাহবুব সরকারি প্রাথমিক বিদ্যালয় সামনে পাকা রাস্তার ওপর একটি, টুঙ্গীপাড়া উপজেলার ছিলনা গোয়াধানা স্কুলের সামনে একটি ককটেল বিস্ফোরণ হয়।

এসব ঘটনায় সেনাবাহিনীর টিম জিসান নামে একজনকে আটক করেছে। তিনি গোপালগঞ্জের বুরাশি পূর্ব পাড়ার খালেদ মোল্লার ছেলে।

মো. স‌রোয়ার হো‌সেন আরও জানান, এসব ঘটনায় কেউ হতাহত হননি। যৌথবাহিনীর অভিযান এখনও চলমান রয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে বৃহস্পতিবার সকাল থেকে ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তায় বম্ব স্কোয়াড টিম কাজ করছে। ড্রোন ক্যামেরা নিয়ে কেন্দ্রে তদারকি শুরু করেছে আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় জানালেন আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

নেত্রকোণায় বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ভূঁইয়া সড়কের নামফলক উন্মোচন

সরিষাবাড়ীতে ব্যক্তি উদ্যোগে তারাকান্দি রেলওয়ে স্টেশনে সিসি ক্যামেরা স্থাপন

আপাতত দেশে ফেরা হচ্ছে না তারেক রহমানের, নেপথ্যে ৫ কারণ?

প্রীতি ক্রিকেট ম্যাচে বিডি২৪ঘন্টাকে হারালো লালপুর লাইভ

আমার ভাইয়ের ‘বদলা’ নিতে এসেছি: ইনকিলাব মঞ্চের সদস্য সচিব

শেখ মুজিবের ৭ মার্চের ভাষণ সরিয়ে পাঠ্যপুস্তকে জুলাই আন্দোলন যোগ করলো এনসিটিবি

চিকিৎসকের সিদ্ধান্তহীনতা কারনে শিশুর মৃত্যু

ঢাকাজেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে কাউসার – সোবাহান

লালপুরে প্রেম করে বিয়ে, অতঃপর নববধূর আত্মহত্যা