https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 2 January 2024 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সরিষাবাড়ীতে ব্যক্তি উদ্যোগে তারাকান্দি রেলওয়ে স্টেশনে সিসি ক্যামেরা স্থাপন

মাসুদ রানা সরিষাবাড়ী ,জামালপুর প্রতিনিধিঃ

দুর্বৃত্তদের নাশকতা থেকে ট্রেন ও যাত্রীদের নিরাপত্তায় ব্যক্তি উদ্যোগে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ মঙ্গলবার দুপুরে তারাকান্দি রেলওয়ে স্টেশনে সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান ৬টি সিসি ক্যামেরা স্থাপন করেছেন ।
তারাকান্দি রেলওয়ে স্টেশন ও সরিষাবাড়ী ওসি সূত্রে জানা যায়,
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাশকতা বৃদ্ধি পাওয়ায় উপজেলার যমুনা সার কারখানা কোম্পানি লিমিটেডের পাশে তারাকান্দি রেলওয়ে স্টেশন প্লাটফর্মে ট্রেন ও ট্রেন যাত্রীদের নাশকতার হাত থেকে রক্ষা করতে আজ মঙ্গলবার দুপুর ১২ টায় সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুশফিকুর রহমানের ব্যক্তি উদ্যোগে ছয়টি সিসি ক্যামেরা স্থাপন করে দিয়েছেন ‌। এ সময় উপস্থিত ছিলেন তারাকান্দি
রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শহিদুল ইসলাম, তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (তদন্ত )
সরোয়ার হোসেন প্রমুখ।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মুশফিকুর রহমান বলেন, দেশের সম্পদ রক্ষা করতে ও মানুষের নিরাপত্তায় আমি তারাকান্দি রেলওয়ে স্টেশনে ব্যক্তি উদ্যোগে ছয়টি সিসি ক্যামেরা স্থাপন করে দিয়েছি। ট্রেন ও ট্রেন যাত্রীদের নিরাপত্তায় এ উদ্যোগ নিয়েছি। দেশের সকল মানুষ মানবিক হলে এদেশে আর দুর্বৃত্তরা নাশকতা করতে সাহস পাবে না।
তারাকান্দি রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শহিদুল ইসলাম বলেন, সরিষাবাটি থানার ওসি মুশফিকুর রহমান সাহেব রেল স্টেশন প্লাটফর্মে ছয়টি সিসি ক্যামেরা স্থাপন করে দিয়েছেন। সিসি ক্যামেরাস্থাপন করায় ট্রেন ও ট্রেন যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত হয়েছে। এটি একটি মহৎ উদ্যোগ।
জামালপুরের পুলিশ সুপার (এসপি) মোঃ কামরুজ্জামান বলেন, পুলিশ মানবিক। সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমানের ব্যক্তিগত এ মানবিক উদ্যোগ দেশের সকল পুলিশ ও মানুষ অনুকরণ করবে। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ।
গত ১৮ নভেম্বর দুর্বৃত্তরা সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে আন্তঃনগর যমুনা টেনের তিনটি বগিতে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। গত ১৭ ডিসেম্বর থেকে জামালপুর- সরিষাবাড়ী হয়ে তারাকান্দি রেলওয়ে স্টেশন পর্যন্ত আন্ত নগর যমুনা ট্রেনটি চলাচল বন্ধ রয়েছে। ফলে এ অঞ্চলের ব্যবসায়ীদের রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় যাতায়াতে দুর্ভোগ হাতে হচ্ছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ দিলো জবি রিপোর্টার্স ইউনিটি

একটি দলের পক্ষ থেকে সরকার ও নির্বাচন কমিশনকে চাপ প্রয়োগ করা হচ্ছে: নাহিদ ইসলাম

বড়াইগ্রামে আলহাজ্ব ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিশ্বকাপের গরমে প্রিয় দলের লুঙ্গি পরুন আরামে

বাবুগঞ্জে রহমতপুর বালিকা বিদ্যালয়ে নবনির্মিত ভবনের উদ্বোধন, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

জনগণ রক্ত দিয়ে আওয়ামী লীগের ফিরে আসা থামাবে : আসিফ মাহমুদ

নোয়াখালীর চৌমুহনীতে কৃষক দলের উদ্যোগে ভোট বর্জনের জন্য লিফলেট বিতরণ

৪ কেজি গাঁজা ও ১টি অটো উদ্ধারসহ ০৩ জন কুখ্যাত মাদক কারবারি’কে গ্রেফতার

কুমিল্লার তিতাসে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার।

শরিকদের আরও ৭ আসন ছেড়ে দিল বিএনপি