https://www.facebook.com/shirsokhabor/
শুক্রবার , ১৩ মার্চ ২০২৬ | ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বরিশাল বিএম কলেজের শিক্ষার্থী শাকিল ব্লাড ক্যান্সারে আক্রান্ত, চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

প্রতিবেদক
Rubel Sardar
মার্চ ১৩, ২০২৬ ২:৫২ অপরাহ্ণ
ইপেপার দেখুন

বরিশাল বিএম কলেজের শিক্ষার্থী শাকিল ব্লাড ক্যান্সারে আক্রান্ত, চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

বাবুগঞ্জ, (বরিশাল)  প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের খানপুরা গ্রামের বাসিন্দা ও বরিশাল বিএম কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. শাকিল ব্লাড ক্যান্সারে (লিউকেমিয়া) আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

জানা গেছে, কিছুদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। পরে চিকিৎসকরা নিশ্চিত করেন যে তিনি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। এই সংবাদ তার পরিবার, সহপাঠী ও পরিচিতজনদের মধ্যে গভীর উদ্বেগ ও দুঃখের সৃষ্টি করেছে।

প্রথমে তাকে বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রাথমিক চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। বর্তমানে তার দ্রুত চিকিৎসা শুরু করা অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শাকিলের বাবা সাইদুল ইসলাম একজন দিনমজুর। সীমিত আয়ের কারণে পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। ইতোমধ্যে চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পেছনে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় হয়েছে এবং সামনে আরও বড় অঙ্কের অর্থের প্রয়োজন হবে বলে পরিবার জানিয়েছে।

পরিবারের সদস্যরা জানান, শাকিল একজন ভদ্র, মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী হিসেবে সবার কাছে পরিচিত। কিন্তু বর্তমানে কঠিন এই রোগের সঙ্গে লড়াই করতে গিয়ে তিনি ও তার পরিবার চরম আর্থিক সংকটে পড়েছেন।

এ অবস্থায় সমাজের হৃদয়বান ও বিত্তবান ব্যক্তিদের কাছে শাকিলের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার আবেদন জানানো হয়েছে। পরিবারের দাবি, সকলের সামান্য সহযোগিতাও তার চিকিৎসা চালিয়ে যেতে বড় সহায়ক হতে পারে এবং একটি মূল্যবান জীবন বাঁচাতে ভূমিকা রাখতে পারে।

শাকিলের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পাঠাতে আগ্রহীরা বিকাশ, নগদ অথবা রকেটের মাধ্যমে নিচের নম্বরে সহযোগিতা করতে পারেন।

📱 বিকাশ / নগদ / রকেট: 01647200630 (পার্সোনাল)  (বড় ভাই- শাওন)

পরিবারের পক্ষ থেকে সবার কাছে অনুরোধ জানানো হয়েছে, যার যতটুকু সামর্থ্য রয়েছে তা দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এবং বিষয়টি অন্যদের মাঝেও ছড়িয়ে দিতে, যাতে দ্রুত তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হয়।

 

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

জাল দলিল মামলায় সাব-রেজিস্ট্রার দুপুরে কারাগারে, সন্ধ্যায় জামিন

নেত্রকোণায় নারী উদ্যোক্তাদের আর এক নাম ‘হেনরী আমীন পপি’

শহীদ ওসমান হাদির স্মরণে টানানো ব্যানার নামিয়ে ফেলেছে দুর্বৃত্তরা

সিরাজগঞ্জে হাজী আহম্মেদ আলী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

রাণীশংকৈলে ২০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার -৩

কালিগঞ্জে আইন-শৃঙ্খলা সমন্বয় কমিটির মিটিং সহ চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধ সভা অনুষ্ঠিত।

পাবনায় শেখ ফজলুল হক মণির ৮৪তম জন্মদিন উপলক্ষে জেলা যুবলীগের শীতবস্ত্র বিতরণ

দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের নির্বাচন হঠাৎ বন্ধ করে দিলেন প্রধান শিক্ষক

শ্যামনগরের কৈখালীতে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

ঝিনাইদহ হরিনাকুন্ডে আলম সাধু চালককে শ্বাসরুদ্ধ করে হত্যা