https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ১৬ মার্চ ২০২৬ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় আগুনে দগ্ধ ১০ বছরের রাইসার মৃত্যু, বাবুগঞ্জে বিচারের দাবি

প্রতিবেদক
Rubel Sardar
মার্চ ১৬, ২০২৬ ৫:০৬ অপরাহ্ণ
ইপেপার দেখুন

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় আগুনে দগ্ধ ১০ বছরের রাইসার মৃত্যু, বাবুগঞ্জে বিচারের দাবি

বরিশালের বাবুগঞ্জ উপজেলা-এ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের এক শিশুর শরীরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সিফাত শিকদার (১৫) একই এলাকার জালাল শিকদারের ছেলে।

মৃত শিশু রাইসা আক্তার (১০) উপজেলার দেহেরগতি ইউনিয়ন-এর দক্ষিণ রাকুদিয়া এলাকার দিনমজুর নজরুল হাওলাদারের মেয়ে।

রোববার (১৫ মার্চ) দুপুর ১২টার দিকে দক্ষিণ রাকুদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত ১০টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ চিকিৎসাধীন অবস্থায় রাইসার মৃত্যু হয় বলে তার পরিবার জানিয়েছে।

মৃত্যুর আগে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে রাইসা বলেছিল,
“আমাকে খারাপ জিনিস কইছে, আমি রাজি হইনি তাই সিফাত আমার গায়ে আগুন দিছে।”

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দেওয়া এই বক্তব্যের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সিফাত শিকদার দীর্ঘদিন ধরে রাইসাকে রাস্তাঘাটে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে। রোববার দুপুরে রাইসাকে একা পেয়ে সিফাত তার পথরোধ করে। এ সময় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সে রাইসার শরীরে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে।

ঘটনার সময় পাশের বাড়ির বাসিন্দা তসলিম বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্থানীয়রা গুরুতর দগ্ধ অবস্থায় রাইসাকে উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে যান।

সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। পরে বিকেলে তাকে ঢাকায় নেওয়া হয়। তবে সেখানে ভর্তি হওয়ার কিছু সময় পরই রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রাইসা আক্তারের মৃত্যু হয়।

এ বিষয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. এহতেশামুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিদগ্ধ হয়ে শিশু রাইসার মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এ ঘটনার পর এলাকায় চরম ক্ষোভ ও শোকের পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অনেকেই বলছেন, একটি নিষ্পাপ শিশুর সঙ্গে এমন নৃশংস ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত