https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ২৯ মার্চ ২০২৬ | ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

চাঁদপাশা ইউনিয়ন যুবদলের নতুন কমিটি: সভাপতি শাহাজুল, সম্পাদক মাসুদ রাড়ি

প্রতিবেদক
Rubel Sardar
মার্চ ২৯, ২০২৬ ৩:৪৮ অপরাহ্ণ
ইপেপার দেখুন

চাঁদপাশা ইউনিয়ন যুবদলের নতুন কমিটি: সভাপতি শাহাজুল, সম্পাদক মাসুদ রাড়ি

বাবুগঞ্জ (প্রতিনিধি): বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাবুগঞ্জ উপজেলা শাখার অধীনে ৪নং চাঁদপাশা ইউনিয়ন যুবদলের আংশিক কমিটি অনুমোদিত হয়েছে।

মোঃ শাহাজুল ইসলামকে সভাপতি এবং মোঃ মাসুদুর রহমান (মাসুদ রাড়ি)কে সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়েছে।

রবিবার (২৯ মার্চ) জাতীয়তাবাদী যুবদল বাবুগঞ্জ উপজেলা শাখার আহবায়ক মোঃ রকিবুল হাসান খান রাকিব ও সদস্য সচিব এবায়দুল হকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটি অনুমোদন দেয়া হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সংগঠনকে গতিশীল ও সক্রিয় করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।

এদিকে নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নতুন কমিটির সভাপতি মোঃ শাহাজুল ইসলাম বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতেগড়া একটি বৃহৎ দল। দ্রুত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। কাউকে বাদ না দিয়ে সকলকে নিয়ে কমিটি গঠন করা হবে।”

উল্লেখ্য, অনুমোদিত এই কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা প্রদান করেছেন উপজেলা যুবদলের আহবায়ক ও সদস্য সচিব।

বাবুগঞ্জ উপজেলা যুবদলের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদার হবে।

 

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নলডাঙ্গায় মহিলা কলেজের হিসাবরক্ষক কে পেটালেন প্রভাষক

নোবিপ্রবির বিএমএস বিভাগের শিক্ষার্থীদের আন্দোলনে পাশে দাঁড়িয়েছে নোবিপ্রবি ছাত্রলীগ

আদিবাসী নারীকে ধর্ষণ চেষ্টাকারীকে গ্রেফতার-শাস্তির দাবিতে মানববন্ধন

দাওয়াত দিয়ে নগদ টাকা নেওয়া বন্ধের দাবি

সুনামগঞ্জে অটোরিকশা শ্রমিক ইউনিয়ন চট্র- ১৬৯৩/৯৩ ত্রি বার্ষিক নির্বাচনের নির্বাচিত নেতাদেরকে অভিনন্দন

Casino Tables Hire Roulette & Blackjac

Casino Tables Hire Roulette & Blackjac

গোমস্তাপুরে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ

গত ৯ মাসে এক আকাশ ভালোবাসা অর্জন করেছি : প্রেস সচিব

৫০০ টাকার বাজিতে খালে ১০০ ডুব, প্রাণ গেল কৃষকের

সাংবাদিক ম. কিবরিয়া চৌধুরী হেলিমকে ইন্টারন্যাশনাল পীচ এ্যাওয়ার্ড-২০২২ প্রদান করলেন নেত্রকোণা জেলা প্রশাসক