https://www.facebook.com/shirsokhabor/
Monday , 4 September 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঝিনাইদহে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার রামচন্দ্রপুর বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের আওয়ামী লীগ নেতা আহম্মদ আলী ও ইউপি সদস্য চান্নুর সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার সকালে আলী আহম্মদের দুই সমর্থককে মারধর করে ইউপি সদস্য চান্নুর লোকজন। এরপর বিষয়টি জানাজানি হলে চান্নু মেম্বরের লোকজনকে প্রতিহত করতে আসে প্রতিপক্ষরা। একপর্যায়ে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় গ্রুপের আহত হন অন্তত ১০ জন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি নিয়ে যায়।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, দুই দলের বিরোধে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। সংবাদ শুনেই সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বেগমগঞ্জে মোটরসাইকেলে দুই সহোদরসহ তিন ও গণপিটুনিতে ১জনের মৃত্যু হয়েছে।

মনোহরদীর অসুস্থ প্রধান শিক্ষকের পাশে ৪৭ শিক্ষা প্রতিষ্ঠান

ঝিনাইদহ মহেশপুর সীমান্তে সোনার ব্যাগ ফেলে ভারতে পালালো পাচারকারী !

বাগমারায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ে শপথ নিলেন আ’লীগ নেতৃবৃন্দ

গুরুদাসপুরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

বাণিজ্য মেলায় কোটি টাকার পরী পালং নজর কাড়ছে ক্রেতা- দর্শনার্থীদের

দুকূল হারালেন অলি, প্রায় ৫০ বছরের রাজত্বের অবসান

নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তায় মিতালি সুইটস্ এন্ড বেকারীর শুভ উদ্বোধন।

লালপুরে স্কুল কমিটির সভাপতির হাতে শিক্ষক লাঞ্চিত

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেল সিংহ