https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 21 July 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করে দৃষ্টান্ত স্থাপন করলেন মেম্বার প্রার্থী বাহাদুর তালুকদার

নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করে দৃষ্টান্ত স্থাপন করলেন মেম্বার প্রার্থী বাহাদুর তালুকদার

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৬ নং মাধবপাশা ইউনিয়নের নং ওয়ার্ডের গোধারা থেকে হাদিবাসকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদাময় হয়ে পড়ায় শিক্ষার্থী, শিক্ষক, কৃষক, ব্যবসায়ী, পথচারীসহ হাজারো মানুষের চলাচল চরম দুর্ভোগে পরিণত হয়। বিশেষ করে হাদিবাসকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাতায়াত করত।

এমন পরিস্থিতিতে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবের লক্ষ্যে কোনো সরকারি বরাদ্দ বা সহায়তার অপেক্ষা না করে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে রাস্তায় বালি ফেলে চলাচলের উপযোগী করে তুলেছেন ৪ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী, বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও জিয়া মঞ্চের বাবুগঞ্জ উপজেলা কমিটির আহ্বায়ক বাহাদুর তালুকদার

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে রাস্তাটির সংস্কারের দাবি থাকলেও দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অবশেষে বাহাদুর তালুকদার নিজের উদ্যোগ ও অর্থায়নে রাস্তা সংস্কারের কাজ শুরু করলে এলাকাবাসীর দুর্ভোগ অনেকটাই কমে আসে। বর্তমানে বাড়ৈখালী, গোধারা ও হাদিবাসকাঠী গ্রামের সাধারণ মানুষ, স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং বিভিন্ন পেশার মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারছেন।

এলাকার বাসিন্দারা জানান, একজন জনপ্রতিনিধি হওয়ার আগেই জনগণের দুর্ভোগ লাঘবে নিজের অর্থ ব্যয় করে কাজ করায় বাহাদুর তালুকদার প্রশংসার দাবিদার। তারা বলেন, জনসেবার মানসিকতা থাকলেই মানুষের জন্য কাজ করা সম্ভব—এই উদ্যোগ তারই বাস্তব উদাহরণ।

এ বিষয়ে বাহাদুর তালুকদার বলেন, জনগণের সেবা করাই আমার লক্ষ্য। এলাকার মানুষ দীর্ঘদিন ধরে এই রাস্তার কারণে ভোগান্তিতে ছিলেন। তাদের কষ্ট দেখে নিজের সামর্থ্য অনুযায়ী রাস্তায় বালি ফেলার ব্যবস্থা করেছি। মানুষের দোয়া ভালোবাসা নিয়েই ভবিষ্যতেও বাড়ৈখালী হাদিবাসকাঠীসহ সমগ্র নং ওয়ার্ডের উন্নয়নে কাজ করে যেতে চাই।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার আগেই জনস্বার্থে এমন উদ্যোগ গ্রহণ অন্যদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত। বাড়ৈখালী ও হাদিবাসকাঠী এলাকার বাসিন্দাদের প্রত্যাশা, ভবিষ্যতেও বাহাদুর তালুকদার এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখে ৪ নং ওয়ার্ডের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

 

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

পাবনায় প্রেমিকের বাড়ীতে  প্রেমিকার অনশন

কয়রায় আগুনে পুড়ে বসতঘর ছাই

ভোটের সময় সাংবাদিককে বাধা দিলে ২-৭ বছরের জেল

বরিশাল বিএম কলেজের শিক্ষার্থী শাকিল ব্লাড ক্যান্সারে আক্রান্ত, চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

ওসমান হাদির কিলিং মিশন মাস্টারমাইন্ড সেই ‘শাহীন চেয়ারম্যান’

‘আমরা একশ কোটি হিন্দু, বাংলাদেশের দেড়-দু কোটি হিন্দুর জন্য লড়ব’: বিজেপি নেতার হুঁশিয়ারি

বন্ধু কুবির রক্তদাতা সম্মাননা ও বর্ষপূর্তি উদযাপন

বরিশাল-৩ আসনে নির্বাচনী মাঠে ব্যারিস্টার ফুয়াদ “জুলাইয়ের আত্মত্যাগের চেতনায় ন্যায় ও ইনসাফের বাংলাদেশ চাই”

লালমনিরহাটের হাতীবান্ধায় ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারী গাছ কাটার অভিযোগ

এমপি জগলুল হায়দারের নির্দেশনায় শ্যামনগরে অবরোধ বিরোধী মিছিল ও শান্তি সমাবেশ