https://www.facebook.com/shirsokhabor/
Saturday , 29 August 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

রহমতপুরে নির্বাচনী হাওয়া, শিমুল সিকদারের সমর্থনে মানিককাঠিতে মতবিনিময়

রহমতপুরে নির্বাচনী হাওয়া, শিমুল সিকদারের সমর্থনে মানিককাঠিতে মতবিনিময়

বাবুগঞ্জ প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় চেয়ারম্যান পদপ্রার্থী আরিফুর রহমান শিমুল সিকদারের সমর্থনে মানিককাঠি এসএসসি ’৯৭ ব্যাচের বন্ধুমহল ও এলাকাবাসীর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

oplus_2

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৫টায় মানিককাঠি বালিকা দাখিল মাদ্রাসার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্থানীয় মান্নান হাওলাদার।

সভায় বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আরিফুর রহমান শিমুল সিকদারের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে রহমতপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

দল-মত নির্বিশেষে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে মতবিনিময় সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে। এতে রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সমাজসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জাসাস সভাপতি মো. জসিমউদ্দিন, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, বিএনপির ১ নম্বর ওয়ার্ড সভাপতি এনামুল হক বাদল, সাধারণ সম্পাদক মনির হোসেন, মানিককাঠি বাজার কমিটির সভাপতি মো. মনির হোসেন, যুবদল নেতা ইমরান হোসেন ইমন, বিএনপির ১ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, রহমতপুর ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক মনিরুজ্জামান সৌরভ, সদস্য সচিব মো. রানা খান, রহমতপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মামুন সরদারসহ স্থানীয় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, রহমতপুর ইউনিয়নের উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আরিফুর রহমান শিমুল সিকদারের বিকল্প নেই। আগামী নির্বাচনে মানিককাঠি বাজারসহ পুরো ১ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষ ভোটের মাধ্যমে তাঁর পক্ষে রায় দেবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।

চেয়ারম্যান পদপ্রার্থী আরিফুর রহমান শিমুল সিকদার তাঁর বক্তব্যে মানিককাঠি এসএসসি ’৯৭ ব্যাচের বন্ধুমহল ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি নির্বাচিত হলে রহমতপুর ইউনিয়নকে আধুনিক, মাদকমুক্ত ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত