https://www.facebook.com/shirsokhabor/
Monday , 21 November 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

শেখ হাসিনার তথ্য প্রযুক্তি বিপ্লবের মাধ্যমে  দেশ আজ সুখী সমৃদ্ধ উন্নত রাষ্ট্র: সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী

নেত্রকোণা প্রতিনিধিঃ
“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই স্লোগানে  নেত্রকোণায় শুরু হয়েছে ২দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। জেলা প্রশাসনের আয়োজনে শহরের মোক্তারপাড়া মাঠে আজ সকালে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।
এসময় প্রতিমন্ত্রী বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তথ্য প্রযুক্তি বিপ্লবের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে কাজ করছেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্বের ফলেই বাংলাদেশ আজ সারাবিশ্বে একটি উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।”
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, জেলা পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার সজল, পৌরসভার প্যানেল মেয়র এসএম মহসিন আলম।
প্রধানমন্ত্রীর ঘোষিত ‘রূপকল্প ২০৪১’ বাস্তবায়নে স্থানীয় উদ্ভাবন, উদ্ভাবনী সংস্কৃতি তৈরি, সময়, খরচ ও যাতায়াত হ্রাস করে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াসহ সমৃদ্ধ, টেকসই ও জ্ঞানভিক্তিক উদ্ভাবনীর মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে
মেলায় সরকারি বেসরকারি ৬০টি প্রতিষ্ঠান তাদের উদ্ভাবনী বিভিন্ন বিষয় প্রদর্শন করছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সাংবাদিক ম. কিবরিয়া চৌধুরী হেলিমকে ইন্টারন্যাশনাল পীচ এ্যাওয়ার্ড-২০২২ প্রদান করলেন নেত্রকোণা জেলা প্রশাসক

নোয়াখালীর চৌমুহনীতে রাবেয়া হেলথকেয়ার রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট এর উদ্বোধন হয়েছে

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গায় আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত

বেগমগঞ্জে একই মঞ্চে এমপি কিরন ও চেয়ারম্যান প্রার্থী সাহাব উদ্দিন ; কেক খাইয়ে কাছে টেনে নিলো।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হলেন বাবুগঞ্জের সৈয়দ মাহবুবুর রহমান

স্নাতকের মেধা তালিকায় তৃতীয় স্থানে অবন্তীকা

পাওনা টাকার জন্য শিকলবন্দী কৃষক: অভিযুক্ত আটক

চাঁদপাশা ইউনিয়ন যুবদলের নতুন কমিটি: সভাপতি শাহাজুল, সম্পাদক মাসুদ রাড়ি

সিংড়ায় সাবেক ইউপি সদস্যকে মারধরের আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকা অনুদান পেলেন ব্যারিস্টার ফুয়াদ