https://www.facebook.com/shirsokhabor/
Monday , 13 July 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

শিক্ষার্থীদের আবদারে গাড়িবহর থামিয়ে নিজেই সেলফি তুললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শিক্ষার্থীদের আবদারে গাড়িবহর থামিয়ে নিজেই সেলফি তুললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাবুগঞ্জ  (বরিশাল) প্রতিনিধি:
গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচি ও ফ্যামিলি কার্ড বিতরণ এবং বরিশালের বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুরে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন ক্যাম্প পরিদর্শন শেষে বরিশাল নগরীর উদ্দেশে রওনা হওয়ার পথে শিক্ষার্থীদের আবদারে গাড়িবহর থামিয়ে তাদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৩ জুলাই) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের সাতমাইল এলাকায় বরিশাল ক্যাডেট কলেজ ক্যাম্পাস-সংলগ্ন  শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রীকে একনজর দেখতে সকাল থেকেই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা সড়কের পাশে অপেক্ষা করছিলেন। তাদের উপস্থিতি ও উচ্ছ্বাস দেখে প্রধানমন্ত্রী গাড়িবহর থামিয়ে শিক্ষার্থীদের কাছে যান। তিনি তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শিক্ষার্থীদের অনুরোধে নিজেই মোবাইল ফোন হাতে নিয়ে একাধিক সেলফি তোলেন। এ সময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন ক্রীড়া সামগ্রীও তুলে দেন।

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। করতালি ও উল্লাসের মধ্য দিয়ে তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। আকস্মিক এই সাক্ষাৎ ও সেলফি তোলার মুহূর্তটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের কাছে স্মরণীয় হয়ে ওঠে।

আল-শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, “প্রধানমন্ত্রী আমাদের বিদ্যালয়ের সামনে গাড়িবহর থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটিয়েছেন। তিনি নিজেই শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলেছেন এবং বিভিন্ন ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছেন। এটি আমাদের বিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত।”

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সরিকল-বাটাজোর খালপাড়ে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে প্রায় দুই হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন। একই অনুষ্ঠানে ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুরে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন ক্যাম্প পরিদর্শন করেন। এসব কর্মসূচি শেষে বরিশাল নগরীর পথে যাত্রাকালে শিক্ষার্থীদের ভালোবাসার সাড়া দিয়ে সাতমাইলে বিদ্যালয়ের সামনে গাড়িবহর থামান।

 

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

স্ত্রীসহ মুক্তিযোদ্ধাকে হত্যার কারণ জানালেন গ্রেপ্তার যুবক

শ্যামনগরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার প্রদান ও প্রস্তুুতি সভা অনুষ্ঠিত।

রাজারহাটে পিতার মৃত্যবার্ষিকী ও পুত্রের জন্মদিন পালন

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ের মৃত্যু আহত ১

প্রবেশন সুবিধা পেল জবি শিক্ষার্থী তিথি

নরসিংদীতে দুর্বৃত্তরা  রাতের আঁধারে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সাংবাদিকের গাড়ি।

মোহনপুরে মতিহার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

নীলফামারীর ডোমারে যৌন হেনস্থার মামলায় শিক্ষক কারাগারে

কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম’র সাথে জেলা-উপজেলা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

গুরুদাসপুরে ৬৫ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার