১৭ জুলাই বাবুগঞ্জে এনসিপির ‘জুলাই জাগরণ ও পদযাত্রা’; উপস্থিত থাকবেন হাসনাত আব্দুল্লাহ ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: ‘গণতন্ত্র, অধিকার, ন্যায়বিচার ও সমতা’ প্রতিষ্ঠার আহ্বানে আগামী ১৭ জুলাই বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জুলাই জাগরণ ও পদযাত্রা’ কর্মসূচি। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাবুগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ১৭ জুলাই শুক্রবার বিকেল ৫টায় বাবুগঞ্জ কলেজ মোড় সংলগ্ন মডেল স্কুলের সামনে থেকে পদযাত্রা ও সমাবেশ শুরু হবে।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়াও উপস্থিত থাকবেন দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
দলীয় স্লোগান ‘ইনকিলাব জিন্দাবাদ’কে সামনে রেখে আয়োজিত এ ‘জুলাই জাগরণ ও পদযাত্রা’ কর্মসূচিতে বাবুগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাবুগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব গোলাম কিবরিয়া সৌরভ।



















