https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ২০ নভেম্বর ২০২২ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

শ্যামনগরে রোটারি গ্লোবাল গ্র্যান্ট প্রকল্পের শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত।

প্রতিবেদক
Amirul Islam
নভেম্বর ২০, ২০২২ ২:১৯ অপরাহ্ণ
ইপেপার দেখুন

শ্যামনগর উপজেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগরে স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব) এর আয়োজন ও রোটারি ক্লাব অব বনানী ঢাকার সহযোগিতায় রোটারি গ্লোবাল গ্র্যান্ট প্রকল্পের অধীনে শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলার কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার জনাব মিনা হাবিবুর রহমান। কর্মশালা সঞ্চালনা করেন ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খান। কর্মশালায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এসএমসির সদস্যসহ মোট ২৪ জন উপস্থিত ছিলেন। বিদ্যালয়টিকে একটি মডেল মাধ্যমিক বিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যরা কী স্বপ্ন দেখেন এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কী কী কাজ করবেন এবিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ৪টি দলে বিভক্ত হয়ে সবাই তাদের স্বপ্ন উপস্থাপন করেন এবং বাস্তবায়নের জন্য কী কী কাজ করবেন তা তুলে ধরেন। স্বপ্ন বাস্তবায়নে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ এবং অভিভাবকদের বিদ্যালয়ের সাথে সম্পৃক্ত করে বিদ্যালয়ের স্থায়িত্বশীল মান উন্নয়নে কমিউনিটির সংযোগের জন্য শিক্ষক-অভিভাবক সমাবেশের আয়োজন করবে ভাব বাংলাদেশ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনকে টার্গেট করে সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ঢুকছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

জামিনে মুক্তির পর বাড়ি ফেরার পথে সড়ক দু.র্ঘট.নায় সৌদি প্রবাসীর মৃ.ত্যু

লংগদুতে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

“রুট প্রিমিয়াম গুড়ঃ স্বাস্থ্যকর ও নির্ভেজাল পণ্যের প্রতিশ্রুতি”

ফিলিস্তিন গাজায় গণহত্যা  শিশু ধর্ষণ, অমানবিক অত্যাচারের প্রতিবাদে মানব বন্ধন সম্পন্ন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার

ঝিনাইদহে শিয়াল মারা ফাঁদে কৃষকের মৃত্যু!!

নওগাঁর মান্দায় ১১ মামলার পলাতক আসামী তোতা মিয়া গ্রেফতার

প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব, জামায়াত নেতা বহিষ্কার

পাবনায় দুই সাংবাদিক কে মারধরের অভিযোগ