https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ২ মার্চ ২০২৬ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

জামিনে মুক্তির পর বাড়ি ফেরার পথে সড়ক দু.র্ঘট.নায় সৌদি প্রবাসীর মৃ.ত্যু

প্রতিবেদক
Rubel Sardar
মার্চ ২, ২০২৬ ৩:১৯ অপরাহ্ণ
ইপেপার দেখুন

জামিনে মুক্তির পর বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মৃত্যু

বরিশাল প্রতিনিধি: স্ত্রীর দায়ের করা মামলায় জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বের হওয়ার পর বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সৌদি প্রবাসী শফিকুল ইসলাম (৪১)। সোমবার (২ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া নতুন হাট কদমতলা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম বরিশালের গৌরনদী উপজেলার চর দিয়াশুর গ্রামের হাচেন বেপারির ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে অবস্থানের পর গত ২৮ ফেব্রুয়ারি দেশে ফেরেন।

বরিশাল মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আব্দুর রহমান চোকদার জানান, সোমবার সকালে গৌরনদী থানা পুলিশ ২০২১ সালে দায়ের করা একটি পারিবারিক মামলায় শফিকুল ইসলামকে আদালতে হাজির করে। আদালত তাকে জামিন দিলে তিনি কোর্ট গারদ থেকে বের হয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ওসি মো. শামিম শেখ জানান, একটি ওষুধবাহী পিকআপ ভ্যানের সঙ্গে যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান। আহত হন অন্তত তিনজন।

নিহতদের মধ্যে অপরজন হলেন শফিকুল ইসলামের প্রতিবেশী মজিবুর ফরাজীর স্ত্রী রিজিয়া পারভিন (৫৪)।

দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িক সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। স্থানীয়রা উদ্ধার তৎপরতায় অংশ নেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বাবুগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত অফিসার লিডার আব্দুল মালেক জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠান এবং নিহতদের মরদেহ গৌরনদী হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

তিস্তা নদীর তীরবর্তী মানুষ কে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান ইউএনও কাবেরী রায়ের

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মোহনপুরে মতিহার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

নওগাঁ মান্দায় বাস ও সিএনজি শ্রমিকদের মাঝে সংঘর্ষ

মুস্তাফিজকে আইপিএলে ফেরানোর প্রস্তাবও ছিল

মহাদেও নদ থেকে  অবৈধ বালু ও পাথর উত্তোলন করায়  ইজারা বাতিল 

ঢাকায় পৌঁছেছে বিপ্লবী ওসমান হাদির লাশ

সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপু অগ্নিকান্ড, আটমাসের অধিক হয়ে গেলেও চার্জ সীট  দাখিল হয়নি

রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা।

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষ: এনসিপির ৭ ও বিএনপির ২ জন আহত