https://www.facebook.com/shirsokhabor/
Monday , 14 November 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত 

লালমনিরহাট প্রতিনিধি :
১৪ নভেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর উপজেলা সমাবেশ ২০২২ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে  লালমনিরহাট  আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মইনুল ইসলাম (পিএএম) বলেন,মুক্তিযুদ্ধের ঐতিহ্য ও চেতনাকে বুকে ধারণ করে সকল আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাকে তাদের উপর অর্পিত দায়িত্ব-কর্তব্য সরকারের নির্দেশ মোতাবেক আন্তরিকতা ও নিষ্ঠার সাথে পালন করতে হবে। তিনি আরও বলেন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাগণ দুর্যোগ মোকাবেলা, করোনা মহামারী মোকাবেলা, জাতীয়-স্থানীয় নির্বাচন ও দুর্গাপূজায় আইন-শৃঙ্খলা রক্ষায় যেভাবে নিষ্ঠা ও সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন সেভাবে ভবিষ্যতেও তাদের দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের জন্য সদা প্রস্তুত থাকতে হবে।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা মাছুম।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, সদর থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম। অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা প্রণয় অধিকারী।
এতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর উপজেলার ২শত জন সদস্য উপস্থিত ছিলেন।
পরে বিশেষ কর্যক্রম করার ৬০ জনকে পুরষ্কার বিতরণ করা হয়।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ওব্যাট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সংবর্ধনা

পাবনায় ভিক্ষুকদের মাঝে বিভিন্ন উপকরণ ও চেক বিতরণ

কৃষি জমির মাটি বিক্রির দায়ে, এক ব্যক্তিকে অর্থদণ্ড

বেগমগঞ্জে ভূমি বঞ্চিত করায় মামলার বাদিনীকে হত্যার হুমকির অভিযোগ, চলাচলের রাস্তায় বেড়া দিয়ে বাধা।

ভারত রাগ করবে তাই সীমান্ত হত্যা বন্ধে সরকারের কোন পদক্ষেপ নেই ; ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

দৌলতপুরে ড. মুহাম্মদ ফজলুল হকের ৫ তম মৃত্যু বার্ষিকী পালম

দৌলতপুরে একাধিক মাদক মামলার আসামি রিমেল এর রমরমা মাদক ব্যবসা

আজ আসাম থেকে বাংলাদেশে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

জাতি গঠনে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে: সজীব ওয়াজেদ জয়

পুলিশ সদস্যরাই মাদক পাচারে যুক্ত, কেউ করেছেন ডুপ্লেক্স বাড়ি, কেউ হোটেল