https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 15 November 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

গোমস্তাপুরে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন।

 চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
গোমস্তাপুরে বড় ভাই আবদুর রশিদকে হত্যার দায়ে ছোট ভাই দুরুল হোদাকে (৬৪) যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাস কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ রবিউল ইসলাম একমাত্র আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।  দোষী ব্যক্তি হলেন- চৌডালা ইউনিয়নের শুক্রবাড়ি গড়িয়াবাজার গ্রামের মৃত উমেদ আলীর ছেলে। মামলার বিবরণে বলা হয়, দুই ভাইয়ের মধ্যে বাড়ির সড়ক নিয়ে পূর্ববিরোধ ছিল। গত ২০১৮ সালের ৪ মার্চ বড় ভাই রশিদ ওই সড়কে কাজ করছিল। এ সময় ছোট ভাই দুরুল হোদা কুপিয়ে বড় ভাইকে হত্যা করে। ঘটনার দিনই নিহতের স্ত্রী জেলেখা বেগম বাদি হয়ে দুরুল হোদাকে আসামী করে গোমস্তাপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও গোমস্তাপুর থানার তৎকালীন ওসি শেখ শাহীন কামাল ২০১৮ সালের ১৫ এপ্রিল দুরুল হোদাকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানী ও স্বাক্ষ্য প্রমাণাদী শেষে আদালত এই রায় দেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নোবিপ্রবি ছাত্রলীগের ৬টি অনুষদ ও ২টি ইনস্টিটিউটের কর্মীসভা

আশুলিয়ায় শ্রমিক কলোনিতে আগুন

বিদেশ-ফেরত কর্মীদের পুনরেকত্রীকরণে সরকারি দপ্তরের কার্যকর ভূমিকা জরুরি: বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন

গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে ছাড়াতে থানা ঘেরাও, তোপের মুখে ওসি

ছাত্রলীগ নেতার প্যারোলের আবেদন করা হয়নি, জেলগেটে স্ত্রী–সন্তানের মরদেহ পারিবারিক সিদ্ধান্তেই

নাটোরের বড়াইগ্রামে আগুনে পুড়ে দুই শিশুসহ মায়ের মৃত্যু

বরিশাল-৩: নবনির্বাচিত সাংসদ  জয়নুল আবেদীনকে মন্ত্রীত্ব না দিলে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি

বড়াইগ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গরিব দুঃখী অসহায় মানুষদের পাশে হুমাইয়ারা জাহান।

সাবেক আট মন্ত্রী ও ছয় সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নরসিংদী পৌর শহরে সন্ত্রাসীদের গুলিতে এক জন নিহত।