https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ২১ এপ্রিল ২০২৫ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে ছাড়াতে থানা ঘেরাও, তোপের মুখে ওসি

প্রতিবেদক
Amirul Islam
এপ্রিল ২১, ২০২৫ ১২:১৬ অপরাহ্ণ
ইপেপার দেখুন

গ্রেপ্তার ছাত্রলীগ নেতাকে ছাড়াতে থানা ঘেরাও করেছেন স্বজনরা। প্রায় দেড় ঘণ্টা থানা ঘেরাও করে রাখেন তারা। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় গণগ্রন্থাগারে অস্থায়ী পুলিশ স্টেশনে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ছাত্রলীগ নেতার নাম সাগর হাসান। তিনি উপজেলার মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সরকারি সফর আলী কলেজের ছাত্র। উপজেলার কল্যান্দী গ্রামের কবির হাসানের ছেলে তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দিবাগত রাত দেড়টার দিকে পুলিশ কল্যান্দী এলাকা থেকে সাগর হাসানকে আটক করে থানায় নেয়। সকালে সাগরের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তার স্বজনরাসহ শত শত নারী পুরুষ মিছিল নিয়ে থানা প্রাঙ্গণে জড়ো হন এবং থানা ঘেরাও করে রাখেন। এ সময় তারা স্লোগান দিতে থাকে, ‘আমার ভাই থানায় কেন, জবাব চাই, ‘আমারে ছেলে থানায় কেন, জবাব চাই।’ এলাকাবাসীর সঙ্গে সরকারি সফর আলী কলেজের সাগরের সহপাঠীরা যোগ দেন। শিক্ষার্থীরা সাগরের মুক্তির দাবীতে স্লোগান দিতে থাকেন। পুলিশ নিরাপত্তার কথা ভেবে থানার গেট বন্ধ করে দেয়। পরে ওসি গেটের ভেতর থেকে অবরোধকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। এ সময় তারা ওসিকে সাগরকে গ্রেপ্তারের কারণ জানতে চান। তার বিরুদ্ধে থানায় কোনো মামলা আছে কিনা জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি থানার ওসি। একপর্যায়ে অবরোধকারীদের তোপের মুখে পড়ে ওসি থানার ভেতরে চলে যান। মুহূর্তেই থানা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় বিএনপি নেতার হস্তক্ষেপে অবরোধকারী থানা এলাকা থেকে চলে যান। তখন পরিস্থিতি স্বাভাবিক হয়।

এ বিষয়ে থানার ওসি এনায়েত হোসেন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হত্যার ঘটনায় দায়ের করা দুটি মামলায় সাগরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নওগাঁ মান্দায় খাল খননের মাটি অপসারণ না করাই রাস্তা বন্ধের কারণে, মানবেতর জীবন যাপন গ্রামবাসীর।

গানম্যান পেলেন এনসিপির যে ৬ নেতা

কর্মস্থলে যাওয়ার পথে রূপপুর প্রকল্পের শ্রমিক নিহত

পাকিস্তানকে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিল চীন, ভারতের ঘুম হারাম!

দোয়ারা বাজারে সুরমা ইউনিয়নের উপ নির্বাচনে নৌকার ‘বিরুদ্ধে’ ইউনিয়ন আ.লীগের নেতারা

জীবন থাকতে আমরা আগামী নির্বাচন কোনো অবস্থায় বানচাল করতে দিব না:-বড়লেখায় পরিবেশ মন্ত্রী

মসজিদের মক্তবে গিয়ে ধর্ষণের শিকার শিশু, ইমাম গ্রেফতার

চলনবিল নৌকাবাইচ’ উত্তরের বৃহৎ উৎসব

ছেলেকে উদ্ধারে গিয়ে আনসারদের বেধড়ক পিটুনিতে গুরুতর জখম শাহিন মারা গেছেন

সরিষাবাড়ীতে ইমাম সম্মেলন অনুষ্ঠিত