https://www.facebook.com/shirsokhabor/
বৃহস্পতিবার , ১০ নভেম্বর ২০২২ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ ধসে পড়ে আহত-৩

প্রতিবেদক
www.beluy990.blogspot.com - 12567 RUB WILDBERRIES pyi
নভেম্বর ১০, ২০২২ ১০:০৪ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডের ছাদের পলেস্তারা খসে পড়ে রোগীর স্বজনসহ ৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকাল ৬টা ৫০ মিনিট এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—উপজেলার সিংগী বাজার এলাকার হারুন শেখের স্ত্রী মনোয়ারা খাতুন, তার মেয়ে সুমি আক্তার ও আব্দার হোসেন খোকনের স্ত্রী ফুলজান বেগম। এদের মধ্যে আহত সুমি খাতুনকে যশোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
আহত মনোয়ার খাতুন জানায়, বুধবার বিকেলে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতেই তার মেয়ে সুমি খাতুন ও ভাইয়ের স্ত্রী ফুলজান বেগম তাকে দেখতে আসেন। তার বেডের পাশে নিচে তারা দুইজন শুয়ে ছিলেন। হঠাৎ সকাল ৭টার দিকে ছাদের পলেস্তারা খসে তাদের শরীরের ওপর পড়ে। এ সময় গুরুতর আহত হন সুমি খাতুন ও ফুলজান বেগম।
ফুলজান বেগমের ডান পায়ে ২০টি সেলাই দেওয়া হয়েছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মাজহারুল ইসলাম বলেন, আহত সুমি খাতুনের পেটের ওপর বড় পলেস্তারার চাপটি পড়ে। আমরা ধারণা করছি তার পেটের মধ্যে রক্তক্ষরণ হতে পারে। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আরেকজনের পায়ের ওপর পড়ায় পা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অন্য যে রোগী ভর্তি ছিল তিনিও সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাকেও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে ।
তিনি আরও বলেন, আগে এখানে কোনো ভাঙা বা ফাটল ছিল না। হঠাৎই এমন ঘটনা ঘটেছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পাওনা টাকার জন্য শিকলবন্দী কৃষক: অভিযুক্ত আটক

পুলিশ তদন্তে পানিতে ডুবে মৃত্যু, পিবিআই তদন্তে হত্যা

মাদ্রাসা ছাত্রকর্তৃক শিশু বলাৎকারের শিকার

সরিষাবাড়ীতে ব্যক্তি উদ্যোগে তারাকান্দি রেলওয়ে স্টেশনে সিসি ক্যামেরা স্থাপন

আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে: নাহিদ ইসলাম

নাটোরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তের আগুন

মনোহরদীতে ভুল চিকিৎসায় ভোক্তার ক্ষতিপূরন ও জরিমানা গ্রাম্য চিকিৎসককে

কারওয়ান বাজারে যুবদল নেতার চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে হামলা

হাতীবান্ধায় দোলাপাড়া সীমান্তে বিএসএফ-এর গুলিতে দুই জন বাংলাদেশী নিহত।

সব বন্ধ করে দেয়া উচিত, কোনও কিছু এখান থেকে বাংলাদেশে যাবে না: শুভেন্দু