https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 3 November 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

তাহিরপুরে শতকরা ৭০ভাগ ভর্তুকিতে কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ
তাহিরপুরে শতকরা ৭০ভাগ ভর্তুকিতে কৃষকদের মাঝে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করা হয়েছে।কম্বাইন্ড হারভেস্টার পাওয়া কৃষক হলেন উপজেলার বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামের নিহাব উদ্দিন।বৃহস্পতিবার বিকেলে তাহিরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস প্রাঙ্গণে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ মৌসুমে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় উপজেলার একজন কৃষকের হাতে একটি কম্বাইন্ড হারভেস্টার তুলে দেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির। এসময় উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার আবু জাফর মো. সালে উদ্দিন,তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খান,সাধারন সম্পাদক অমল কর, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মুদাচ্ছির আলম,উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন,বাদাঘাট ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক মজিবুর রহমান,তাহিরপুর সদর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন,সাংবাদিক শওকত হাসান,মনিরাজ শাহ,আবিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির বলেন,কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রের মাধ্যমে কৃষক একই সাথে ধান কর্তন, মাড়াই, ঝাড়াই ও বস্তা ভর্তি করতে পারবেন। ফলে কৃষকের উৎপাদন খরচ অনেকাংশে কমে যাবে এবং কৃষকের আয় বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বরিশাল-৩ আসনে মই প্রতীকের প্রার্থী আজমুল জিহাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা

রাতে বেরিয়ে আর ফেরেননি, ভোরে মিললো মরদেহ

মসজিদের নাম নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা

বড়াইগ্রামে প্রাণিসম্পদ প্রদর্শনী ও সেবা সপ্তাহ উদ্বোধন

নোয়াখালীর বেগমগঞ্জ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের নির্বাচন হঠাৎ বন্ধ করে দিলেন প্রধান শিক্ষক

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রস্তুতিতে ঐক্যবদ্ধ চাঁদপাশা বিএনপি

গুচ্ছ নিয়ে জবির সিদ্ধান্ত হবে একাডেমিক কাউন্সিলে

শীতের রাতে ছিন্নমূল মানুষ পেল সেভিয়রের উষ্ণ পরশ

নবাবগঞ্জে পিকনিকের বাসের  চাপায় শিশু নিহত