https://www.facebook.com/shirsokhabor/
বুধবার , ৪ সেপ্টেম্বর ২০২৪ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

চলতি মাসেই মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল, ম্যাচগুলো কবে কখন

প্রতিবেদক
Amirul Islam
সেপ্টেম্বর ৪, ২০২৪ ১০:২০ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

কোপা আমেরিকার দেড় মাস পর আবারও মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দু’দল আর্জেন্টিনা ও ব্রাজিল। লক্ষ্য ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচ। ইতোমধ্যে দল দু’টি তাদের পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করেছে। আর্জেন্টিনা ও ব্রাজিল দল থেকে বাদ পড়েছেন দুই সেরা তারকা লিওনেল মেসি ও নেইমার জুনিয়র। উভয়েই ইনজুরি কাটিয়ে এখন পূনর্বাসন অবস্থায় রয়েছেন।

আর্জেন্টিনার ঘোষিত ২৯ সদস্যের ঘোষিত স্কোয়াডে নতুন মুখ ২ জন। তারা হলেন- ভালেন্তিন কাস্তেয়ানোস ও মাতিয়াস সুলে। ২৫ বছর বয়সী ফরোয়ার্ড কাস্তেয়ানোস খেলেন সিরি আ ক্লাব লাৎসিওতে। মাত্রই আরেক ইতালিয়ান ক্লাব রোমায় যোগ দেয়া ফরোয়ার্ড সুলের বয়স ২১।

অন্যদিকে ব্রাজিলের ২৩ সদস্যের ঘোষিত স্কোয়াডে নতুন মুখ ২ জন। তারা হলেন- লুইজ হেনরিক ও এস্তেভো উইলিয়ান। উইলিয়ান অনেকের চোখে তিনি মেসিনিও বা ছোট মেসি। এই ফুটবলারকে নিয়ে সমর্থকদের প্রত্যাশা অনেক বেশি। ঐতিহ্যবাহী হলুদ জার্সিতে অভিষেকের অপেক্ষায় থাকা ১৭ বছর বয়সী আক্রমণভাগের ফুটবলারকে অনেকেই নেইমারের সঙ্গেও তুলনা করেন। গত বছরের ডিসেম্বরে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের মূল দলে অভিষেক হয় এস্তেভোর। এখন পর্যন্ত দলটির হয়ে ২১ ম্যাচে তার গোল ৫টি। তবে পরিসংখ্যান আহামরি না হলেও নিজের প্রতিভা ও সামর্থ্য দিয়ে ইতোমধ্যেই নজর কেড়েছেন তিনি।

আর্জেন্টিনা দলে নেই ডি মারিয়া। কেননা তিনি কোপা আমেরিকার ফাইনাল শেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন। তবে চমক হিসেবে শেষ দিকে এসে দলে নেয়া হয়েছে আক্রমণভাগের খেলোয়াড় দিবালাকে। অন্যদিকে ব্রাজিল দল থেকে বাদ পড়েছেন বার্সেলোনা তারকা রাফিনহা। এ ছাড়া আর্সেনালের ফরোয়ার্ড গাব্রিয়েল মার্তিনেল্লির জায়গা হয়নি জাতীয় দলে।

আর্জেন্টিনা ঘরের মাঠ এস্তাদিও মনুমেন্টালে আগামী ৬ সেপ্টেম্বর সকাল ৬টায় চিলির মুখোমুখি হবে। আর দ্বিতীয় ম্যাচে আগামী ১১ সেপ্টেম্বর এস্তাদিও মেট্রোপলিতানোতে দিবাগত রাত আড়াইটায় কলম্বিয়ার মুখোমুখি হবে।

অন্যদিকে ব্রাজিল তাদের প্রথম ম্যাচে ৭ সেপ্টেম্বর কওতো পেরেইরাতে ইকুয়েডরের বিপক্ষে বাংলাদেশ সময় সকাল ৭টায় মুখোমুখি হবে। দ্বিতীয় ম্যাচে ১১ সেপ্টেম্বর এস্তাদিও ডিফেন্সারেসে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় প্যারাগুয়ের মুখোমুখি হবে।

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে কনমেবল অঞ্চলের ৬ রাউন্ড শেষে শীর্ষে আছে আর্জেন্টিনা। ৬ ম্যাচে দলটির পয়েন্ট ১৫। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে উরুগুয়ে আছে দুইয়ে। কনমেবল অঞ্চলের ১০টি দল ডাবল লিগ পদ্ধতির বাছাইপর্বে অংশ নিচ্ছে। প্রতিটি দল খেলবে ১৮টি করে ম্যাচ। পয়েন্ট তালিকার শীর্ষ ছয় দল সরাসরি খেলবে ২০২৬ বিশ্বকাপে। সপ্তম দলটিরও সুযোগ থাকবে প্লে-অফ পেরিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোর যৌথ আয়োজনের বিশ্বকাপের টিকিট কাটার।

আর্জেন্টিনা স্কোয়াড
গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ, ওয়াল্টার বেনিতেজ, জেরেনিমো রুলি, হুয়ান মুসো।
ডিফেন্ডার: গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, হেরমান পেসেলা, লিওনার্দো বালেরদি, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো, ভালেন্তিন বার্কো।
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, গুইদো রদ্রিগেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো, এজেকিয়েল ফার্নান্দেজ, রদ্রিগো দি পল।
ফরোয়ার্ড: নিকোলাস গঞ্জালেজ, আলেহান্দ্রো গারনাচো, মাতিয়াস সুলে, জিউলিয়ানো সিমোনে, ভালেন্তিন কার্বনি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ, ভালেন্তিন কাস্তেয়ানোস, পাওলো দিবালা।

ব্রাজিল স্কোয়াড
গোলরক্ষক: অ্যালিসন, বেন্তো, এদারসন
ডিফেন্ডার: দানিলো, ইয়ান কুতো, গিলহার্ম আরানা, ওয়েন্ডেল, বেরাল্ডো, মার্কুইনহস, এদার মিলিতাও, গ্যাব্রিয়েল মাগালহেস।
মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গুইমারাস, গারসন , জোয়াও গোমেজ, লুকাস প্যাকুয়েতা।
ফরোয়ার্ড: রদ্রিগো, এনদ্রিক, ভিনিসিয়ুস জুনিয়র, এস্তেভাও, লুইজ হেনরিক, পেদ্রো, সাভিনহো।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

যশোরে পাচ শতাধিক দুস্থ ও অসহায়দের ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ

চীন-রাশিয়া-ইরানকে বের করে দাও : ভেনেজুয়েলা কর্তৃপক্ষকে ট্রাম্প

ইউনাইটেড হাসপাতালে সিসিইউতে বিএনপি নেত্রী বেগম সেলিমা রহমান, দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা

যাচাই-বাছাই শেষ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপ-নির্বাচনে ১ জনের মনোনয়নপত্র বাতিল

ছাগলনাইয়ায় ব্যাংক এশিয়া’র ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

‘আমাকে সাসপেন্ড করেন’ বলতে থাকা চিকিৎসককে অব্যাহতি

সুন্দর পৃথিবীতে বাঁচতে চায়- মানিকুল ইসলাম

ঠাকুরগাঁওয়ে দুর্বৃত্তদের আগুনে পুড়ল ‘৪০ শতক জমির’ ধান

হাদি হত্যার ঘটনায় ঘৃণাস্তম্ভ উদ্বোধন করলেন রাশেদ প্রধান

নীলফামারীতে দোকান থেকে টিভি মেকারের লাশ উদ্ধার