https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ২৩ সেপ্টেম্বর ২০২৩ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক ইউনুস আলীর পরিবারের পাশে সমাজকল্যাণমন্ত্রী

প্রতিবেদক
Amirul Islam
সেপ্টেম্বর ২৩, ২০২৩ ৫:৪৭ অপরাহ্ণ
ইপেপার দেখুন

সোহেল রানা, লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক ইউনুস আলীর পরিবারকে নগদ এক লাখ টাকা দিয়ে পাশে দাঁড়িয়েছেন সমাজকল্যাণমন্ত্রী মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাট সার্কিট হাউজের সম্মেলন কক্ষে নিহত সাংবাদিক ইউনুছ আলীর স্ত্রী ও দুই সন্তানের কাছে নগদ অর্থ হস্তান্তর করেন তিনি।

এসময় লালমনিরহাটে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সা. সম্পাদক মিজানুর রহমান মিজু, আদিতমারী আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সম্পাদক রফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ১৬ সেপ্টেম্বর রাত ৮টার দিকে লালমনিরহাট জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনের সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে আদিতমারীর যুগিটারী এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান সাংবাদিক ইউনুস আলী। তিনি সময়ের কণ্ঠস্বর ও স্বদেশ প্রতিদিন পত্রিকার লালমনিরহাট প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন ইউনুস আলী।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

রাজারহাটে সপ্তম শ্রেণী পড়ুয়া এক কিশোরিকে ধর্ষনের অভিযোগে থানায় মামলা

নাটোরে বসতঘরে আগুনে ৯০ বছর বয়সী বৃদ্ধার মৃত্যু

মান্দায় বিলুপ্ত প্রায় মৃৎ শিল্প

ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে হিন্দু যুবককে পুড়িয়ে হত্যাকারীদের বিচার দাবি জামায়াতের

সীতাকুণ্ড প্রেসক্লাবকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস প্রদান

পরিস্থিতি ঘোলাটে করতে দেশবিরোধী শক্তি হাদিকে হত্যা করেছে: মির্জা আব্বাস

পাবনায় কুকুরের কামড়ে ১৫ শিশুসহ ২১ জন হাসপাতালে

সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৪ জন নিহত ৩৯ জন আহত।।

উপস্থাপনা শেখানোর কথা বলে কলেজছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

নবাবগঞ্জে পানি ভর্তি ড্রামে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু