https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 23 November 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

পাবনার চাটমোহরে ককটেল বিস্ফোরণ অবিস্ফোরিত চার ককটেল উদ্ধার

বিশেষ প্রতিনিধি
পাবনার চাটমোহরের বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠান সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ৪টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২২ নভেম্বর) রাত ৯ টার দিকে পৌর শহরের আসাদ পাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। তবে ঘটনাটিকে সাজানো নাটক বলে দাবি করেছে বিএনপি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, আফরাত পাড়া মহল্লায় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ডায়মন্ড ফুড এন্ড বেভারেজের মালিক হাসানুল ইসলাম হীরার ব্যবসা প্রতিষ্ঠান ভিতরে বিএনপি নেতাকর্মীরা গোপনে বৈঠক করছিলেন।
তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে বিএনপি নেতাকর্মীরা দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ ধাওয়া দিলে সবাই পালিয়ে যায়। এরপর ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত অবস্থায় ৪টি ককটেল জব্দ করে পুলিশ।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান ওসি।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাসাদুল ইসলাম হীরা বলেন, আমার ব্যবসা প্রতিষ্ঠানে আজ বিএনপি’র কোন বৈঠক ছিল না। গত সোমবার আমাদের বৈঠক হয়েছে। বিএনপি’র বৈঠক বা ককটেল বিস্ফোরণ ঘটনারও প্রশ্নই আসে না। বিএনপি’র নেতা কর্মীদের ফাঁসানোর জন্য পুলিশ এবং ছাত্রলীগের সাজানো নাটক মঞ্চস্থ করা হয়েছে।
আগামী ৩ ডিসেম্বর বিএনপি’র রাজশাহী বিভাগীয় সমাবেশে যাতে চাটমোর উপজেলা বিএনপি নেতা কর্মী অংশ নিতে না পারে সেই জন্য এই ঘটনা সাজানো হয়েছে দাবি করে তিনি বলেন এখন এই ঘটনা উপজেলা বিএনপির নেতা কর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

সুনামগঞ্জে বিজিবির জব্দকৃত ১২ কোটি টাকার মাদক ধ্বংস 

খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে পারে – দেবদাস রায় বাবুল

গাফুরা গোপাল লক্ষী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষায় শতভাগ পাস

এনসিপিতেই যোগ দিচ্ছেন মাহফুজ ও আসিফ

ক্ষমতায় গেলে আমরা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেব: মির্জা ফখরুল

জবি ডিবেটিং সোসাইটির নির্বাচন স্থগিত

এজলাসের ছবি তুলে আটক আসামি জুলাইয়ের মামলায় কারাগারে

কুড়িগ্রামে অনেক এলাকার বন‍্যার পানিতে একাধিক পরিবারের দুর্ভোগের চিত্র

গোমস্তাপুরে ছিনতাই করে পালানোর সময় এক ছিনতাইকারী আটক

খালেদা জিয়ার উপদেষ্টা ও ঝিনাইদহের সাবেক এমপি মশিউর রহমান মারা গেছেন।