https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 15 November 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বড়াইগ্রামে প্রাইভেটকার চাপায় শিশু নিহত

নাটোর প্রতিনিধি

 

নাটোরের বড়াইগ্রামে প্রাইভেটকার চাপায় দেড় বছরের শিশু জিসান হোসেন নিহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর উপজেলার গোপালপুর ইউনিয়নের অর্জুনপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের প্রবাসী শওকত আলীর ছেলে।

শিশুটির দাদা বলেন, সন্ধ্যায় আমার আরেক নাতনি মাহি খাতুনের জন্মদিনে অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। দুপুরে জিসানসহ কয়েকজন শিশু খড়ের ভেতরে লুকানো খেলা করছিল। খেলার সময় জিসানকে খড় দিয়ে ঢেকে রাখে। মাহির নানা রফিকুল ইসলাম অনুষ্ঠানে যোগ দিতে আসেন। তিনি প্রাইভেট কার নিয়ে খড়ের ওপরে রাখলে চাকার নিচে পিষ্ট হয়ে জিসান মারা যায়। মুহূর্তে ম্লান হয়ে যায় জন্মদিনের অনুষ্ঠান। রফিকুল ইসলাম বলেন, ‘জিসান আমার নাতনি মাহির চাচাতো ভাই। আমি সব সময় জিসানকে আদর করি। সে এভাবে খড়ের নিচে ছিল বুঝতেই পারিনি।’

বড়াইগ্রাম থানার পরিদর্শক (এসআই) আবু সিদ্দিক বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। থানায় লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

লংগদুতে মটর বাইক ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে আহত দুই

গোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জামাত বি এনপির অবরোধে নিরসনভাবে কাজ করে যাচ্ছে।পুলিশ র‍্যাব বিজিপি আনসার ভিডিপি।

বেড়া উপজেলা চেয়ারম্যান’র বিরুদ্ধে মামলার প্রতিবাদে নগরবাড়ি ঘাটে মানববন্ধন

শেষ হলো প্রার্থীদের নির্বাচনী প্রচার

শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির সিদ্ধান্ত এখনই আমলে নিচ্ছি না: জবিশিস

ব্রীজের ভাঙ্গা অংশে তরুনীর পা আটকে উদ্ধারে ফায়ার সার্ভিস

নোয়াখালীতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের বহিঃস্কারের দাবিতে প্রতিবাদ সমাবেশ

নরসিংদীর বড় বাজার থেকে লুন্ঠিত অস্ত্র ও গুলি উদ্ধার।

রাসিক নির্বাচনে ২৬ নং ওয়ার্ডে মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও অগ্নি সংযোগ