https://www.facebook.com/shirsokhabor/
Saturday , 10 June 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

রাসিক নির্বাচনে ২৬ নং ওয়ার্ডে মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও অগ্নি সংযোগ

বারিউল আলম শান্ত, রাজশাহী:

 

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে মহানগরীর ২৬ নং ওয়ার্ডের জামালপুর এলাকায় কাউন্সিলর পদপ্রার্থী বাচ্চুর নির্বাচনী ক্যাম্প আগুন দিয়ে পোড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার আধা ঘন্টার মধ্যেই একই এলাকায় মেয়র পদপ্রার্থী খায়রুজ্জামান লিটনের নির্বাচনী ওয়ার্ড অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার ( ১০ জুন ) দুপুরের দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ওয়ার্ড নির্বাচনী অফিস আগুন দিয়ে পোড়ানোর ব্যাপারে কাউন্সিলর পদপ্রার্থী বাচ্চু ও তার সমর্থকরা
গণমাধ্যম কর্মীদের বলেন, একটি পক্ষ উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমার এই ওয়ার্ড অফিস পুড়িয়ে দিয়েছে, আমি ধৈর্য সহকারে এই পরিস্থিতির মোকাবেলা করতে চাই।

অপরদিকে নৌকার প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটনের অফিস ভাঙচুরের ব্যাপারে ২৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের জামালপুর দক্ষিণ মহল্লার সাধারণ সম্পাদক মতিউর রহমান বলেন, আমি এই মহল্লার নির্বাচনী প্রচারণার দায়িত্বে রয়েছি, এই নির্বাচনী অফিসটি কে বা কারা বানিয়েছে এবং অফিসটিতে কারা বসেন এবং কখন ভাঙচুর হয়েছে সেটা আমরা জানিনা।

অফিস পোড়ানোকে কেন্দ্র করে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে,

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে বলে জানান নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল হক।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বড়াইগ্রামে প্রাইভেটকার চাপায় শিশু নিহত

কালীগঞ্জে টাকা ছিনিয়ে পালানোর সময় ছিনতাইকারী আটক

বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে নোয়াখালী পৌরসভার বিশাল জয়, মেয়রের অভিনন্দন।

নবাবগঞ্জে স্ত্রীর দাবিতে প্রেমিকার অনশন

গাফুরা গোপাল লক্ষী মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষায় শতভাগ পাস

মাছ চুরি মারপিট ও হত্যা চেষ্টার মামলায় নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছেলেসহ কারাগারে

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকে মৃত্যু।

ঝিনাইদহে পুকুরে মিলল চা দোকানির মরদেহ।

সিংড়ায় ১০ টি ফাঁদ ধ্বংস, ৭ টি বক উদ্ধার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য গ্রেপ্তার