https://www.facebook.com/shirsokhabor/
Wednesday , 30 November 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

মহেশপুর সীমান্ত এলাকায় কলাবাগানে মিলল ১১ কেজি সোনা

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহে ভারত সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে কলাবাগানে মাটির নিচে পুঁতে রাখা ১১ কেজি সোনা জব্দ করেছে বিজিবি। এর দাম প্রায় ৮ কোটি টাকা।
মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে বিজিবি ৫৮ ব্যাটালিয়নের সিও লেফটেন্যান্ট কর্নেল শাহীন আজাদ সাংবাদিকদের এই খবর দেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলার মহেশপুর উপজেলার যাদবপুরে অভিযান চালানো হয় । দুই দিন আগে চোরকারবারিদের খবর পেয়ে এই অভিযান চালান তারা। কিন্তু চোরাকারবারিরা পালিয়ে যায় । সোর্সের মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার বিকালে আবার অভিযান চালানো হয় । তখন যাদবপুর এলাকার একটি কলাবাগানে মাটিতে পুঁতে রাখা প্যাকেটে মোড়ানো ৮৬টি সোনার বার মেলে । এর ওজন ১১ কেজি ১০০ গ্রাম । দাম প্রায় ৮ কোটি টাকা।
তবে বিজিবি সদস্যরা কাউকে আটক করতে পারেননি।
এছাড়া পাশের চুয়াডাঙ্গা জেলার জীবননগর এলাকার নতুনপাড়ার ভারত সীমান্ত এলাকা থেকে আরো পাঁচটি সোনার বার উদ্ধার করা হয়েছে, যার ওজন ৬০০ গ্রাম। এ ঘটনায় আব্দুস শুকুর নামে আকজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি কমকর্তা শাহীন আজাদ।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত