https://www.facebook.com/shirsokhabor/
শনিবার , ১৯ নভেম্বর ২০২২ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সস্তা পাবলিসিটি পাওয়া কে এই পায়েল!

প্রতিবেদক
Amirul Islam
নভেম্বর ১৯, ২০২২ ৫:৩৬ অপরাহ্ণ
ইপেপার দেখুন

অনলাইন ডেস্ক : খোলামেলা পোশাকে উপস্থাপনার জন্য বেশ আগে থেকেই পরিচিত উপস্থাপিকা ইশরাত পায়েল। সবসময় নেতিবাচক উপায়ে আলোচনায় থাকতে পছন্দ করেন খর্বাকৃতির এই উপস্থাপিকা। এরই ধারাবাহিকতায় সদ্য আলোচনায় এলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মীর সাব্বিরের নাম উচ্চারণ করে ভিডিওর মাধ্যমে। বিতর্কিত এই উপস্থাপিকার অভিযোগ – মীর সাব্বির নাকি তাকে বুলিং করেছেন। আর এর মাধ্যমে সস্তা পাবলিসিটি ও ভাইরাল হওয়ার অপচেষ্টায় আছেন তিনি।

জানা যায়, সম্প্রতি বিবাহিত নারীদের নিয়ে আয়োজিত বিউটি কনটেস্ট ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ’ এর গ্র্যান্ড ফিনালেতে উপস্থাপিকা ইশরাত পায়েল অভিনেতা মীর সাব্বিরকে মঞ্চে ডাকেন। মঞ্চে দাঁড়িয়ে মীর সাব্বির জানান, তিনি প্রথম কোনো সুন্দরী প্রতিযোগিতার বিচারক হয়েছেন। উপস্থাপিকার কাছে জানতে চান, জীবনানন্দ দাশের বাড়ি কোথায় ? ইশরাত পায়েল বলেন, নির্দিষ্ট করে জানি না। তবে এতটুকু জানি বরিশাল। তখন মীর সাব্বির তাকে ধন্যবাদ দেন। তখন ইশরাত পায়েল বলেন, আপনার বরিশালের আঞ্চলিক ভাষায় নাটক খুবই জনপ্রিয়। ওই ভাষায় দুটি লাইনে ডায়ালগ শুনতে চাই! মীর সাব্বির বলেন, ওতটা মনে রাখতে পারি না। উপস্থাপিকার অনুরোধে তাৎক্ষণিক তার দিকে তাকিয়ে বরিশাল বরগুনার ছেলে মীর সাব্বির বলেন, এই মাতারি তুমি এমন উদলা হইয়া দাঁড়ায়ে আছো কিল্লেইজ্ঞা ? শুনে সঙ্গে সঙ্গে হেসে দেন উপস্থাপিকাসহ উপস্থিত অতিথিরাও।

তখন বিষয়টি স্বাভাবিকভাবে নিলেও পরে এটি নিয়ে সরব হন ওই উপস্থাপিকা। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মীর সাব্বিরকে নিয়ে অভিযোগ তুলেছেন পায়েল। কিন্তু মীর সাব্বির বলছেন, এটি স্রেফ বরিশালের আঞ্চলিক ভাষা, আপত্তিকর নয়। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠেছে কে এই ইশরাত পায়েল ? খোঁজ নিয়ে জানা গেছে, টাঙ্গাইলের মেয়ে পায়েল মাধ্যমিক পাস করেছেন স্থানীয় বিন্দুবাসিনী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। উচ্চমাধ্যমিক পাস করেছেন টাঙ্গাইল শাহিন কলেজ থেকে। পরে হোটেল ম্যানেজমেন্টের ওপর ডিপ্লোমা করেছেন এশিয়া ইনস্টিটিউট অব সিঙ্গাপুর বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৫ সালে তিনি ‘মিস হেরিটেজ’ নির্বাচিত হন। তারপর থেকে টুকিটাকি মডেলিং ও উপস্থাপনা করছেন।

আরও জানা গেছে, খোলামেলা পোশাকের উপস্থাপিকা হিসেবে বেশ আগে থেকেই পরিচিত ইশরাত পায়েল। বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলা পোশাক পরিহিত ছবি শেয়ার করে ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াতে দেখা গেছে তাকে। ২০১৯ সালের ২৩ জানুয়ারি প্রেমিকেরর তোলা মার্কিন মুলুকের বাহামা দীপপুঞ্জে কয়েকটি বিকিনি পরিহিত ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছিলেন পায়েল। সেসময় ছবিগুলো ঘিরে নানা আলোচনা, সমালোচনা ও বিতর্ক হয়।

সেসময় পায়েলের এক ব্যবসায়ীর সঙ্গে প্রেম – বিয়ের খবরও রটে। যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী আজান খানের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা জানা যায়। গুঞ্জন রয়েছে, বেশ আগে আংটিও বদল করেছেন তারা। অনেক দিন ধরেই এই ব্যবসায়ীর সঙ্গে তার প্রেম রয়েছে। বয়ফ্রেন্ডের সঙ্গে বেশকিছু ঘনিষ্ঠ ছবিও তোলেন, যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। বিয়ের কথাও শোনা যায়। যদিও প্রেমের বিষয়টি অবশ্য স্বীকার করেছিলেন পায়েল। জানিয়েছিলেন, বিয়ে করতে চলেছেন তারা। তবে শেষ পর্যন্ত তাদের বিয়ে হয়েছে কিনা তা জানা যায়নি।

মীর সাব্বিরকে কেন্দ্র করে ইশরাত পায়েলের আলোচনা নিয়ে নেটনাগরিকের অনেকেই বলছেন, মূলত এই উপস্থাপিকা আলোচনায় থাকার জন্য বিষয়টি নিয়ে জলঘোলা করছেন। কারণ শুরু থেকেই ইশরাত পায়েল বিতর্কিত ও সমালোচিত। মীর সাব্বির সংক্রান্ত ভিডিওর মাধ্যমে আবারও বিতর্কিত – সমালোচিত ও নিন্দিত হলেন তিনি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

জোটের বিষয়ে সিদ্ধান্ত হয়নি, ৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি’

সুনামগঞ্জের তাহিরপুরে চাঞ্চল্যকর ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনায় পাঁচ আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তারে র‌্যাবের সংবাদ সংবাদ সম্মেলন

মধ্যনগরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গায় আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত

নোয়াখালীর চাটখিল উপজেলার সোমপাড়া সমতা ক্লাবের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

বিয়ের ৯ মাস পরে শ্বশুর বাড়িতে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার।

গোবিন্দগঞ্জে দরবস্ত ইউনিয়নের কোমরপুরহাটে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে পথসভা অনুষ্ঠিত।।

কুমিল্লার তিতাসে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার।

শিশু সাজিদের শেষ প্রেসক্রিপশনে যা লিখলেন চিকিৎসক

ব্রীজের ভাঙ্গা অংশে তরুনীর পা আটকে উদ্ধারে ফায়ার সার্ভিস