https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 15 January 2026 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

বরিশাল-৩ আসনে তারেক রহমানের নির্দেশে স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহার করলেন আঃ সত্তার খান

বরিশাল-৩ আসনে তারেক রহমানের নির্দেশে স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহার করলেন আঃ সত্তার খান

বরিশাল প্রতিনিধি: বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র প্রার্থী আঃ সত্তার খান তার মনোনয়ন এবং আপিল আবেদন প্রত্যাহার করেছেন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মান্য করে এই সিদ্ধান্ত নেন।

১৫ জানুয়ারি সকালে এক ভিডিও বার্তায় আঃ সত্তার খান বলেন, দেশের মানুষের সেবার লক্ষ্য নিয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন করেছিলেন, তবে দলের বৃহত্তর স্বার্থ ও নেতৃত্বের সিদ্ধান্তকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তিনি তা প্রত্যাহার করেছেন।

তিনি আরও যোগ করেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী একজন নিবেদিত কর্মী হিসেবে দলের ঐক্য এবং নেতার নির্দেশ আমার কাছে সবকিছুর ঊর্ধ্বে। ব্যক্তিস্বার্থের চেয়ে দলীয় সংহতি এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ।”

সত্তার খান তারুণ্যের অহংকার তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা জানান এবং বরিশাল-৩ আসনের বাবুগঞ্জ ও মুলাদী উপজেলার এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের সমর্থন কামনা করেন। তিনি সবাইকে নিয়ে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ঝালকাঠির কাঠালিয়ায় শারদীয় দূর্গাপূজা উদযাপন প্রস্তুুিতমূলক সভা

পীরগঞ্জে ধর্মীয় অবমাননার ঘটনায় মাঝিপাড়ার পরিতষের ১১ বছরের সাজা দিয়েছে আদালত।

হাদির ব্রেন ছাড়া শরীরের অন্য সব অঙ্গ সক্রিয় রয়েছে: ইনকিলাব মঞ্চ

বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু, চেয়ারম্যানের স্ত্রীর ভবন সহ জমি জব্দের আদেশ

গোমস্তাপুরে স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন

গণপিটুনি মব সন্ত্রাসের ভয়াবহ রূপ

ছেঁড়া-ফাটা নোট নিয়ে নতুন সিদ্ধান্ত

নোয়াখালীর বেগমগঞ্জ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

কুড়িগ্রামে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থ উদ্ধারসহ আটক ০৬

বাবুগঞ্জে সেলিমা রহমান এমপির পক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের চেক বিতরণ