https://www.facebook.com/shirsokhabor/
বৃহস্পতিবার , ৩ নভেম্বর ২০২২ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

‘আহত ইমরান’-এর ছবিটি ৮ বছর আগের

প্রতিবেদক
Amirul Islam
নভেম্বর ৩, ২০২২ ৪:৩০ অপরাহ্ণ
ইপেপার দেখুন

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান আহত ইমরানের যে ছবি প্রকাশ করেছে সেটি এখন থেকে প্রায় আট বছর আগের। ২০১৪ সালে ইমরান খান নিজেই তার ভেরিফায়েড টুইটারে ছবিটি প্রকাশ করেন।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান গুলিবিদ্ধ হওয়ার পর লাহোরের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

তার পায়ে অন্তত তিনটি গুলি লেগেছে বলে জানিয়েছে পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম।

হামলায় আহত ইমরানের বেশ কিছু ছবি ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এর মধ্যে পুরোনো কিছু ছবিকেও বর্তমান সময়ের বলে প্রচার করা হচ্ছে।

এমনকি প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও প্রকাশ করা হয়েছে পুরোনো ছবি।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান আহত ইমরানের যে ছবি প্রকাশ করেছে সেটি এখন থেকে প্রায় আট বছর আগের। ২০১৪ সালে ইমরান খান নিজেই তার ভেরিফায়েড টুইটারে ছবিটি প্রকাশ করেন।

ওই ছবিটিকে বৃহস্পতিবার হামলার পরপরই তোলা বলে বার্তা সংস্থা এপির বরাতে জানায় দ্য গার্ডিয়ান।

তবে ২০১৪ সালের ১৭ আগস্ট পিটিআই-এর একটি আন্দোলন চলার সময় ছবিটি টুইটারে পোস্ট করেছিলেন ইমরান খান। এর শিরোনাম ছিল, ‘নাইট অ্যাট দ্য ধরনা।‘

 

‘আহত ইমরান’-এর ছবিটি ৮ বছর আগের
২০১৪ সালে ছবিটি প্রকাশ করেন ইমরান খান

 

সে সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন নওয়াজ শরিফ। ২০১৩ সালের সাধারণ নির্বাচনে কারচুপির প্রতিবাদ ও নওয়াজের পদত্যাগের দাবিতে ২০১৪ সালে লাহোর থেকে ইসলামাবাদ পর্যন্ত মার্চের ঘোষণা দেন ইমরান। আজাদি মুভমেন্ট বা সুনামি মার্চ হিসেবে পরিচিত ওই আন্দোলনের সময়েই ছবিটি তোলা হয়।

এবারও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ অভিমুখী লংমার্চ চলছে ইমরানের। আর সেখানেই বৃহস্পতিবার হামলার শিকার হয়েছেন তিনি।

 

 

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

জেলা আওয়ামীলীগ নেতা রেজাউল করিম শামীম এর সাথে শুভেচ্ছা বিনিময় করলেন উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ

সরিষাবাড়ী’র বিজেএমসির সুইপার কোলীনী থেকে চোলাইমদ সহ দুই জন গ্রেফতার

টি-২০ বিশ্বকাপের সূচি ঘোষণা, প্রথমদিনই নামবে বাংলাদেশ

নেত্রকোণায় সাবেক এমপি মঞ্জুর কাদের কোরাইশী তৃণমূল নেতা কর্মীদের সাথে মতবিনিময়

ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত

জবিতে চীনা ভাষা কোর্স চালুর লক্ষ্যে ঢাবির সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর

দশ হাজার পিস ইয়াবা সহ একজন মাদক কারবারী র‌্যাব-১৫ কর্তৃক গ্রেফতার।

জামায়াত নেতাদের ‘জান্নাতের প্রলোভন’, যা বললেন ফখরুল-কন্যা

পীরগঞ্জে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার বাতিঘরের শীতবস্ত্র বিতরণ

তাহিরপুরে ড্রেজারে বালু দিয়ে বাঁধ নির্মাণ