https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 1 November 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

খালেদা জিয়ার উপদেষ্টা ও ঝিনাইদহের সাবেক এমপি মশিউর রহমান মারা গেছেন।

ঝিনাইদহ প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদার জিয়ার উপদেষ্টা, ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য, ঝিনাইদহ জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। মঙ্গলবার (০১ নভেম্বর) দুপুর ১২টা ৫ মিনিটে হাসপাতালে নেওয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।
ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ জানান, বেলা ১২টা দিকে পরিবারের সদস্যরা রুমের দরজা খুলে তাকে বিছানায় অচেতন হয়ে পড়ে থাকতে দেখেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, তিনি স্ট্রোকজনিত কারণে মারা গেছেন।
ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার এই তথ্য নিশ্চিত করে জানান, তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
মসিউর রহমান ১৯৯১ সাল থেকে ২০০৮ পর্যন্ত টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এ ছাড়া তিনি জেলা বিএনপির সভাপতি, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সবশেষ তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
তার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শোক প্রকাশ করেছেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

বেগমগঞ্জে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে উপলক্ষে বিশেষ সভা অনুষ্ঠিত।

রোববার বিএনপিতে যোগ দিয়ে সোমবার গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

আওয়ামী লীগের ভোট নেয়ার প্রতিযোগিতা করছে বিএনপি ও জামায়াত: নাহিদ

শহীদ ওসমান হাদির স্মরণে টানানো ব্যানার নামিয়ে ফেলেছে দুর্বৃত্তরা

শাকিব অধ্যায় শেষ! ক্ষমা চেয়ে জাজে ফিরে যাচ্ছেন পূজা চেরী

দিনাজপুরে খানসামা উপজেলার আদিবাসী পাড়ার( মুশাহাড় পাড়া) মাদকের ভয়াল থাবায় ধ্বংস হচ্ছে এলাকার যুব সমাজ।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের শোক প্রকাশ

বড়াইগ্রামে শয়নকক্ষ থেকে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার

গোমস্তাপুরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বরিশাল-৩ আসনের এমপি অ্যাডভোকেট জয়নুল আবেদীন উদ্বোধন করলেন বীজ ও সার বিতরণ কর্মসূচি