https://www.facebook.com/shirsokhabor/
বুধবার , ৩০ নভেম্বর ২০২২ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঝিনাইদহ কালীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

প্রতিবেদক
Amirul Islam
নভেম্বর ৩০, ২০২২ ৮:৩৬ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আরিফ হোসেন (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় পৌর কাউন্সিলরসহ কমপক্ষে ৬ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ নভেম্বর) রাত ৯টার দিকে কালীগঞ্জ পৌরসভাধীন কাশিপুর বেদে পল্লীতে এ সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে। নিহত আরিফ কাশিপুর গ্রামের মৃত ইব্রাহিম লস্করের ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্ল্যা বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসীদের বরাত দিয়ে ওসি জানান, কালিগঞ্জ কাশিপুর বেদে পল্লীতে এক পক্ষের মনিরুল ইসলাম এবং অপর পক্ষের রাসেল হোসেন নেতৃত্ব দিয়ে আসছে দীর্ঘদিন ধরে। গতকাল সন্ধ্যায় কাশিপুর বেদে পল্লীতে জুয়া খেলা ও নারী নির্যাতনকে কেন্দ্র করে মনিরুল ইসলাম ও রাসেল সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় রাসেলের সমর্থকরা মনিরুল সমর্থকদের বাড়িঘরে হামলা করে ভাঙচুর করে। সংবাদ পেয়ে রাত ৮টার দিকে স্থানীয় পৌর কাউন্সিলর মেহেদী হাসান সজল ও উপজেলা শ্রমিকলীগের সভাপতি খলিলুর রহমান এবং কালীগঞ্জ থানার এসআই আশিকুর রহমান ঘটনাস্থলে গিয়ে বিষয়টি মিমাংসার চেষ্টা করেন। এসময় আবারও উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে পৌর কাউন্সিলর মেহেদী হাসান, ফার্নিচার ব্যবসায়ী আরিফ হোসেন, বেদে পল্লীর মালা বেগম, পার্শ্ববর্তী গ্রামের আব্দুল লতিফসহ কমপক্ষে ৭ জন আহত হয়। এছাড়া ৬ বাড়িতে ভাঙচুর করা হয়।
ওসি আব্দুর রহিম মোল্ল্যা আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে আরিফ হোসেন, বেদে পল্লীর মালা বেগম, পার্শ্ববর্তী গ্রামের আব্দুল লতিফের শারীরিক অবস্থার অবনতি হলে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়েছে। সেখান থেকে আরিফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে ফরিদপুর পৌঁছালে মারা যায়। অন্যান্যরা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। এছাড়া কোনো আটকও নেই বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ময়মনসিংহে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নেত্রকোণা পৌর আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পঞ্চমবারের মতো ‍‍`শিক্ষা পদক‍‍` পেলেন মাহবুবুজ্জামান আহমেদ

মহাসড়কের এক অংশ বন্ধ করে অনুষ্ঠান, অন্য অংশে ভ্যানচাপায় আ.লীগ নেতা নিহত

আল্লারদর্গা বাজারের ফুটপাত দখল করে দোকান পথচারীদের ভোগান্তি

নোয়াখালীর খিলপাড়া বাজার বনিক সমিতির নিজস্ব কার্যালয় উদ্ভোধন।

বাজপাখীর হামলায় আহত বেড়ে চলেছে

বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে নোয়াখালী পৌরসভার বিশাল জয়, মেয়রের অভিনন্দন।

বিএনপি প্রার্থীরা কোটিপতি, লাখপতি জামায়াতের

ঝিনাইদহ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের গাড়িচালককে গুলি

নাটোরের গুরুদাসপুরে আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে।