https://www.facebook.com/shirsokhabor/
বুধবার , ৩০ নভেম্বর ২০২২ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ডিজিএম মাধ্যমিক বিদ্যালয়ে ৩ পদে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
Amirul Islam
নভেম্বর ৩০, ২০২২ ৮:২৪ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

নিজস্ব প্রতিবেদকঃ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলাধীন ডিজিএম মাধ্যমিক বিদ্যালয়ে ৩ পদে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ মিলেছে। অভিযোগের তীর ডিজিএম মাধ‍্যমিক বিদ‍্যালয়ের সভাপতি তারিক সালমান তাপস ও প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে। সূত্র জানায়, এই ২ ব‍্যক্তি পরষ্পরের যোগসাজসে স্বার্থ হাসিলের উদ্দেশ‍্যে অবৈধভাবে নিয়োগ সম্পন্ন করতে মরিয়া। অনিয়মের ঘটনা সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব‍্যবস্থা গ্রহণের দাবীতে এলাকাবাসীর পক্ষ থেকে মঙ্গলবার বিকাল ৪ টায় কুষ্টিয়া প্রেসক্লাব -কেপিসি মিলনায়তনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন

বীর মুক্তিযোদ্ধা জান মোহাম্মদ, আশিকুর রহমান,রোয়েন খান, আবুল কাশেম, মোঃ সুমন আলী। বক্তারা বলেন,কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার গত ৩০জুলাই’২২ সংখ‍্যায় অফিস সহায়ক(পদ সংখ‍্যা -১),নিরাপত্তা কর্মী(পদ সংখ‍্যা-১) ও পরিচ্ছন্ন কর্মী(পদ সংখ‍্যা-১) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। শর্তাবলী মেনে ৩ পদে ১১ জন আবেদন করেন। আগামী শনিবার লিখিত ও মৌখিক পরীক্ষার দিন ধার্য হলেও এখন পযর্ন্ত কোন প্রার্থী কে প্রবেশ পত্র দেয়া হয়নি। প্রবেশপত্র চাইতে গেলে প্রাণনাশের হুমকি দিচ্ছেন প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক। আশিকুর রহমান নামে অফিস সহায়ক পদের প্রার্থী বলেন,বিদ‍্যালয়ের সভাপতি আহম্মেদ সাজ্জাদ অনিক কে নিয়োগ দেয়ার জন‍্য কাউকে প্রবেশপত্র দিচ্ছেন না। সংবাদ সম্মেলন শেষে কুষ্টিয়ার জেলা প্রশাসক সাইদুল ইসলাম বরাবর একটি অভিযোগ দায়ের করেন বীর মুক্তিযোদ্ধা জান মোহাম্মদ। এ রিপোর্ট লেখা পযর্ন্ত নিয়োগ প্রত‍্যাশী আরজেদ আলীর ছেলে মাসুদুর রহমান(দাড়েরপাড়া ),সৈয়দ আলীর ছেলে ফাহিম হাসান(দৌলতখালী ),রনি ইসলাম, পিতা মোঃ হাফিজুল মোল্লা, শষিধরপুর,জীবন রহমান, পিতা মোঃ আমজাদ হোসেন, দাড়েরপাড়া মোঃ জাকির হোসেন, পিতা মোঃ ওয়াহেদ আলী, দাড়েরপাড়া, মোঃ বিপ্লব হোসেন, পিতা মোঃ রফিকুল, দৌলতখালি, মোঃ রবিউল ইসলাম, পিতা মোঃ হাফিজুল, শষিধরপুর,মোঃজাকির হোসেন, পিতা ওয়াহেদ আলী, দায়েড়পাড়া,মোঃ এজাজুল হক পিতা মোঃ সুরুজ, গবরগাড়াসহ কেউ প্রবেশ পত্র পায়নি। এ ব‍্যাপারে জানতে তারিক সালমান তাপস কে মোবাইল মারফত কল করলে তাকে পাওয়া যায়নি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে ছুরিকাঘাতে যুবককে হত্যা

তারেক রহমান একটা কাগুজে বাঘ: নাসীরুদ্দীন পাটোয়ারী

লংগদুতে ৭০ বছর বয়সী শিক্ষকের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ

শ্যামনগরে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

নীলফামারীতে পূজা উৎযাপন কমিটির সাথে পুলিশের মতবিনিময়।

সরিষাবাড়ীতে স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ ও অপহরণের অভিযোগে যুবক গ্রেপ্তার

সাংবাদিক সারাহর সুরতহাল প্রতিবেদনে যা জানা গেল

সাঈদীকে নিয়ে স্ট্যাটাস: ঝিনাইদহে ছাত্রলীগের ১০ নেতাকে অব্যাহতি।

হাদি হত্যার ঘটনায় ঘৃণাস্তম্ভ উদ্বোধন করলেন রাশেদ প্রধান

৩ সপ্তাহে প্রিয়তমা: প্রায় ২৫ কোটি টাকার টিকিট বিক্রি