https://www.facebook.com/shirsokhabor/
Monday , 5 December 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঝিনাইদহে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে ছুরিকাঘাতে যুবককে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় ছুরিকাঘাত অবস্থায় হামিদুল ইসলাম জনি (২৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলা শহরের কসাইমোড় এলাকার নিজ ব্যবসাপ্রতিষ্ঠানেরর পাশ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামের আতিয়ার রহমান মুন্সীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত যুবকের ওই এলাকায় ‘মুন্সী মোবাইল হাউজ’ নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। সকাল থেকে তিনি নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে কেনাবেচা করছিলেন। দুপুরে মসজিদে নামাজ পড়তে গিয়েছিল। পরে তার দোকানে ক্রেতারা এসে না পেয়ে ফিরে যেতে থাকেন। এর একপর্যায়ে বাজারের অন্য দোকানিরা তাকে খুঁজতে থাকেন। এসময় দোকানের পাশের একটি গলিতে রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়।
নিহতের গলায় একটি ছুরি বিদ্ধ রয়েছে। তার দুই হাতের কব্জিতেও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের বাবা আতিয়ার রহমান মুন্সী জানান, তাদের গ্রামের এক ব্যক্তি তাকে জানান, তার ছেলেকে কারা যেন মেরে ফেলেছে। পরে তিনি এসে দোকানের পেছনে ছেলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।

বিষয়টি নিশ্চিত করে হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। হত্যার রহস্য উদঘাটন ও দুর্বৃত্তদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।


সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

দেশে ৯ মাত্রার ভূমিকম্পের আশঙ্কা, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের উদ্বেগ

শেখ রাসেল স্মৃতি এস কিউ ফাউন্ডেশন আগানগর ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বাবুগঞ্জে ইসরত হোসেন কচি তালুকদারের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও সাংগঠনিক মতবিনিময়

ধ্রুবতারা বরগুনা জেলার নতুন কমিটি গঠন যারা হল সভাপতি সম্পাদক।

নবাবগঞ্জে পাওনা টাকা চাওয়ায় ক্রেতার রডের আঘাতে দোকানির মৃত্যু

বাবুগঞ্জের দোয়ারিকায় অবৈধ ‘পায়রা রিসাইক্লিং প্ল্যান্ট’ বন্ধে বেলার আইনি নোটিশ

গোমস্তাপুরে নবাগত নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা’র দায়িত্ব ভার গ্রহণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় এড-মেকিং কম্পিটিশন

দাঁড়িপাল্লার এক পাল্লায় গোপনে আমেরিকা, অপর পাল্লায় গোপনে ভারত: চরমোনাই পীর

রংপুরে স্মার্ট লিভিং নার্সিং কলেজে২০২২-২০২৩ শিক্ষাবর্ষে নবীন বরণ অনুষ্ঠান