https://www.facebook.com/shirsokhabor/
মঙ্গলবার , ২৯ নভেম্বর ২০২২ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

তাহিরপুরে নৌকাতে চাঁদাবাজির ঘটনায় আদালতে মামলা

প্রতিবেদক
www.beluy990.blogspot.com - 12567 RUB WILDBERRIES pyi
নভেম্বর ২৯, ২০২২ ১:২৪ অপরাহ্ণ
ইপেপার দেখুন

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জঃ
সুনামগঞ্জের তাহিরপুরে পাটলাই নদী দিয়ে কয়লা পরিবহনকারী একটি নৌকাকে আটকের ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২৮ নভেম্বর) সুনামগঞ্জ আমলগ্রহণকারী জুডিশিয়াল আদালতে ৫ জনের নাম উল্লেখ করে একটি চাঁদাবাজির মামলা দায়ের করেন উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের দুধের আউটা গ্রামের মল্লিক মিয়া।
আসামীরা হলেন- উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের দুধের আউটা গ্রামের সাবজল হোসেন(২৮), তরং গ্রামের আবু জাহান(২৭) ও জয়পুর গ্রামের আহমেদ কবির(৩৬), বাদশা মিয়া (২৬) ও ডালিম মিয়া(২৮)। এদের মধ্যে সাবজল হোসেন, আবু জাহান ও আহমেদ কবির এলাকাতে সংবাদকর্মী হিসাবে পরিচিত।
মামলার বাদী উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের দুধের আউটা গ্রামের মল্লিক মিয়া আদালতে দাখিল করা লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, আসামীরা বিভিন্ন জায়গায় সংবাদকর্মী পরিচয় দিয়ে চাঁদা আদায় করে থাকে। সীমান্ত এলাকাতে চাঁদাবাজ হিসাবে তারা চিহ্নিত। তারা রাত জেগে পাটলাই নদী দিয়ে কয়লা পরিবহণকারী নৌকা থেকে জোড়পূর্বক চাঁদা আদায় করে আসছে। তারই ধারাবাহিকতায় ২৬ নভেম্বর শনিবার ভোরে পাঠাবুকা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া পাটলাই নদীতে তার ২০ মেট্রিক টন পরিবহনকারী একটি নৌকা আটকিয়ে তাদের নিকট এক লক্ষ টাকা চাঁদা দাবী করে। উক্ত টাকা দিতে তারা অপারগতা প্রকাশ করিলে তাদের নিকট থেকে নগদ ৩০ হাজার টাকা, মালের বৈধ চালান ও কাস্টম চালানের কপি জোড় পূর্বক ছিনিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে অভিযুক্ত সাবজল হোসেন সাথে মোবাইলে কথা বলতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে অনীহা প্রকাশ করে মোবাইল কেটে দেন। অপর অভিযুক্ত আহমেদ কবীর বলেন, আমরা নদীতে কোন চাঁদাবাজি করি না। তবে পুলিশকে সহযোগীতা করি।
মামলার বাদী মল্লিক মিয়া বলেন, নামাঙ্কিত বিবাদীরা এলাকার চিহ্নিত চাঁদাবাজ। তারা একটি দ্রুত ইঞ্জিনচালিত নৌকা দিয়ে পাটলাই নদীতে চাঁদাবাজি করে আসছে। তারা রাতে না ঘুমিয়ে কয়লা পরিবহণকারী নৌকার সন্ধানে থাকে। যদি কোন নৌকা তাদের সাথে সমঝোতা না করে নৌকা ছেড়ে দেয় তখন তারা ঐ নৌকাকে দ্রুত ইঞ্জিন চালিত নৌকা দিয়ে তাড়া করে ধরে এবং চাঁদা আদায় করে। চাঁদা না দিলে ব্যবসায়ীদের মারধর করে নৌকাতে থাকা থালাবাসন, বিছানা পত্র ও রান্না করা খাবার পর্যন্ত নিয়ে যায়।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, আদালতে একটি মামলা হয়েছে এ বিষয়টি শুনেছি। মামলার আবেদন এখনো থানায় আসেনি। আবেদন পাওয়ার পর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

নাটোরের বড়াইগ্রামে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রাংশ বিতরণ

ঠোঁটকাটা,তালুকাটা,পা -বাঁকা রোগী স্বাভাবিক চিকিৎসা দিচ্ছে শিশুর হাসি

ঝিনাইদহে সুদের চাপে চিরকুট লিখে ব্যবসায়ীর আত্মহত্যা!!

বাবুগঞ্জে ঈদের আনন্দ পৌঁছে দিতে চরাঞ্চলে ইউএনও আসমা উল হুসনার খাদ্যসামগ্রী ও শাড়ি বিতরণ

ভাইস চ্যান্সেলর বৃত্তি প্রাপ্ত কুবি শিক্ষার্থীদের চেক হস্তান্তর সম্পন্ন

বন্ধ করে দেওয়া হলো গুচ্ছ ভর্তির মাইগ্রেশন পদ্ধতি, বিপাকে শিক্ষার্থীরা

দৌলতপুরের চৌধুরী পরিবারকে নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাদের উদ্দেশ্য কি?

‘আলো ছড়াবে উপস্থাপনায়’ রানার্সআপ জবির অভিজিৎ

চিংড়ি ও মাছ রপ্তানির নগদ সহায়তা পেতে প্রত্যয়নপত্র লাগবে

শ্যামনগরের গাবুরায় জাতীয় শ্রমিক লীগের অফিসে আগুন।