https://www.facebook.com/shirsokhabor/
বুধবার , ১৬ নভেম্বর ২০২২ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

তাহিরপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভা

প্রতিবেদক
Amirul Islam
নভেম্বর ১৬, ২০২২ ১১:৩৪ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ:
তাহিরপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমা।
বুধবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলা বঙ্গবন্ধু কনফারেন্স হলরুমে অনুষ্ঠিত  মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান রনি।
সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সাংবাদিক এমএ রাজ্জাক, শওকত হাসান, রাহাত হাসান মুন্না, মনিরাজ শাহ, শংকর চন্দ, সাকিল হাসান, উজ্জল, সাগর খান সহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
নবাগত উপজেলা নির্বাহী অফিসার সু্প্রভাত চাকমা বলেন, তাহিরপুরে অবস্থিত বিভিন্ন দর্শনীয় স্থানের কারনে এ উপজেলা দেশব্যাপী বিখ্যাত। এ উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করছি। সরকারি নিয়ম-নীতির মধ্যে তাহিরপুরে ভালো কিছু করতে চাই। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমার উপজেলায় দেশের প্রচলিত আইনের বিরোধী কোন কাজে ছাড় দেয়া হবেনা। বিশেষ করে মাদক, ফসলি জমির বাঁধ নির্মান, বাল্যবিবাহ, দ্রব্যমুল্যর সিন্ডিকেট ইত্যাদি বিষয়ে জিরো টলারেন্সে অবস্থান করা হবে। তিনি আরো বলেন, কোথাও অপরাধ হচ্ছে এমন তথ্য পেলে অবশ্যই ব্যবস্থা নেব। তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সবার প্রতি অনুরোধ জানান।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

চৌমুহনীতে জামায়াতে ইসলামীর দিনব্যাপী অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

সাবেক আট মন্ত্রী ও ছয় সংসদ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

শ্যামনগরে পাল ফার্মেসীর স্বত্বাধিকারী নিষিদ্ধ ঔষধ সহ Rab-6 এর হাতে আটক

নোয়াখালীতে প্রবাসী বিএনপি ওয়ার্ল্ড অনলাইন ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক ইউনুস আলীর পরিবারের পাশে সমাজকল্যাণমন্ত্রী

চিংড়ি ও মাছ রপ্তানির নগদ সহায়তা পেতে প্রত্যয়নপত্র লাগবে

একটি মহলের ইন্ধনে তুচ্ছ কারণে প্রার্থীর মনোনয়ন বাতিল করা হচ্ছে : জামায়াত

খোকসায় শহীদ শেখ রাসেল স্মৃতি ফাউন্ডেশনের উদ্দ্যোগে শেখ হাসিনা জন্মদিন পালন

ফুলেল শুভেচ্ছায় নবীনদের স্বাগত জানালো ইবির বাগেরহাট জেলা কল্যাণ

নাটোরে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ শোভাযাত্রা