https://www.facebook.com/shirsokhabor/
রবিবার , ২০ নভেম্বর ২০২২ | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

পলাতক দুই জঙ্গিকে ধরিয়ে দিলে ২০ লাখ টাকা পুরস্কার

প্রতিবেদক
Amirul Islam
নভেম্বর ২০, ২০২২ ২:০৫ অপরাহ্ণ
ইপেপার দেখুন

ঢাকার আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নিয়েছে তাদের সহযোগীরা। জঙ্গিরা জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সল আরেফিন দীপন হত্যা মামলা এবং লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তাদের ধরিয়ে দিতে পারলে ১০ লাখ করে ২০ লাখ টাকার পুরস্কার ঘোষণা করেছে পুলিশ সদর দপ্তর।

২০ নভেম্বর রোববার দুপুরে রাজধানীর রায়সাহেব বাজার মোড়সংলগ্ন ঢাকার সিএমএম আদালতের সামনে এ ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া দুই আসামি হলেন মইনুল হাসান শামীম (২৪) ও আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব (৩৪)। এ তথ্য নিশ্চিত করেছেন এসি (প্রসিকিউশন) ফরিদুর রহমান।

এই দুই আসামিসহ ১৪ জঙ্গিকে ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে অন্য একটি মামলায় হাজির করা হয়েছিল। ট্রাইব্যুনালে মামলার শুনানি শেষে তাদের হাজতখানায় নিয়ে যাওয়ার পথে আদালতের সিঁড়ি থেকে পালিয়ে যান তারা। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) ফারুক হোসেন।

এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, পালিয়ে যাওয়া ওই দুই আসামি নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য। রোববার দুপুর ১২টার দিকে মামলার হাজিরা দেওয়ার পর সিঁড়ি দিয়ে নামানোর সময় নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের মুখে বিশেষ ধরনের স্প্রে ছুড়ে তাদের নিয়ে পালিয়ে যান সহযোগীরা। বাইরে অপেক্ষা করা দুটি মোটরসাইকেলে করে তারা চলে যান।

২০১৫ সালের ৩১ অক্টোবর আজিজ সুপার মার্কেটে নিজের প্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতির কার্যালয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন ফয়সাল আরেফিন দীপন।

এই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন বরখাস্ত মেজর সৈয়দ জিয়াউল হক জিয়া, আকরাম হোসেন ওরফে হাসিব ওরফে আবির ওরফে আদনান ওরফে আবদুল্লাহ, মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান, আবদুস সবুর সামাদ ওরফে সুজন ওরফে রাজু, খাইরুল ইসলাম ওরফে জামিল ওরফে জিসান, আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাব, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন ওরফে শাহরিয়ার ও শেখ আবদুল্লাহ ওরফে জুবায়ের ওরফে জায়েদ ওরফে জাবেদ ওরফে আবু ওমায়ের। গত ১০ ফেব্রুয়ারি মামলার রায়ে আসামিদের সবার মৃত্যুদণ্ড দিয়েছিলেন আদালত।

আসামিদের মধ্যে জিয়া ও আকরাম পলাতক। বাকিরা গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। তারা সবাই নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

তারেক রহমান ২৭ ডিসেম্বর ভোটার হবেন

সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন

মুক্তিযোদ্ধা কোটা চাকুরিতে পুন:বহালের দাবিতে পাবনায়স্মারক লিপি প্রদান

দৌলতপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১০ নং নুরুল্যাবাদ ইউপির বন্যায় প্লাবিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

তাহিরপুরে সহকারী শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

শেখ কামালের আদর্শ ছড়িয়ে পড়ুক প্রজন্ম থেকে প্রজন্মান্তরে- প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম

উলিপুরে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার প্রেমিকা

কেন্দ্র দখলের প্রস্তুতি নেওয়া হচ্ছে, অশান্তি করলে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী : ফুয়াদ

নেত্রকোণায় বিজিবির কম্বল বিতরণ