শ্যামনগর উপজেলা প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় বাংলাদেশের সর্ব প্রথম ১৯৭১ সালের এই দিনে শ্যামনগর উপজেলার মুক্তিপাগল দামাল ছেলেরা বুকের তাজা রক্ত দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে সম্মুখ যুদ্ধে পরাজিত করে শ্যামনগরকে হানাদার মুক্ত করেন। সেদিন উল্লাসিত জনতা ঘর ছেড়ে রাজপথে বেরিয়ে পড়েন। আনন্দ উল্লাসে উড়িয়ে দেন লাল-সবুজের পতাকা
আজ ১৯ শে নভেম্বর ২০২২ শনিবার শ্যামনগর হানাদার মুক্ত দিবস। । শ্যামনগর মুক্ত দিবস উপলক্ষে আজ সকাল ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বঙ্গবন্ধুর প্রতি কৃতিত্বে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, জাতীয় পতাকা উত্তোলন এবং আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা -৪ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ও বীরমুক্তিযোদ্ধার সন্তান জননেতা জনাব এস এম জগলুল হায়দার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সুযোগ্য সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান জনতা জনাব এস এম আতাউল হক দোলন,উপজেলা ভাইস চেয়ারম্যান জননেতা জনাব সাইদুজ্জামান সাঈদ।উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল,উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আবুল হোসেন,শ্যামনগর আতর জান মহিলা মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ আশেক এলাহী সহ শ্যামনগর উপজেলা সকল মুক্তিযোদ্ধাগণ,সাংবাদিক,এলাকা বাসী ও আওয়ামী লীগের সকল অঙ্গসংঠনের সদস্যবৃন্দ।



















