https://www.facebook.com/shirsokhabor/
Sunday , 29 October 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

সাতক্ষীরায় হরতালের কোনো প্রভাব নেই

নিজস্ব প্রতিবেদক:

আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বিএনপি-জমায়াতের ডাকা হরতালে সাতক্ষীরায় কোনো প্রভাব পড়েনি।

রবিবার (২৯ অক্টোবর) সকাল থেকেই স্বাভাবিক রয়েছে শহরের জীবনযাত্রা। হরতালে জেলার আঞ্চলিক সড়কগুলোতে বিভিন্ন প্রকার যানবাহন চলাচল করছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মোতায়েন করা হয়েছে পুলিশ। পুলিশ, ডিবি পুলিশ ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীর টহলের কারণে কোথাও কোনো অপ্রিতীকর ঘটনা ঘটেনি।

আর স্কুল, কলেজ, অফিস, আদালত, ব্যাংক, বীমা রয়েছে খোলা।

এদিকে, হরতাল প্রত্যাখ্যান করে বাস চলাচল অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ ও সাধারন সম্পাদক গোলাম মোর্শেদ।

জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ বলেন, জনবিরোধী এ হরতালে মালিক-শ্রমিকরা কখনো সাড়া দেবে না, তারা ঘৃণার সঙ্গে হরতাল প্রত্যাখ্যান করেছেন। মালিক-শ্রমিকরা হরতাল প্রত্যাখ্যান করে বাস-মিনিবাস চলাচল অব্যাহত রেখেছে।

তিনি আরও বলেন, সমাবেশের নামে বিশৃঙ্খলা সৃষ্টিকারী বিএনপি ও জামায়াত-শিবিরের ডাকা রোববারের হরতালের ব্যাপারে মালিক সমিতির এবং শ্রমিক নেতাদের সঙ্গে তাৎক্ষণিক আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হয়েছে সাতক্ষীরা-খুলনা, সাতক্ষীরা-যশোর এবং সাতক্ষীরা-কালিগঞ্জ-আশাশুনি রুটে বাস-মিনিবাস চলাচল অব্যাহত রয়েছে।

সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, পুলিশের কঠোর নজরদারির কারণে জেলার কোনো সড়কে পিকেটিং হয়নি। যে কোনো অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় পুলিশ তৎপর রয়েছে বলে জানান তিনি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

উলিপুরের দত্ত মার্কেটে ঢাকার জাল টাকা কারবারি চক্রের ৩ সদস্য আটক

ঠোঁটকাটা,তালুকাটা,পা -বাঁকা রোগী স্বাভাবিক চিকিৎসা দিচ্ছে শিশুর হাসি

রাজারহাট মডেল প্রেসক্লাব কতৃক বিদায়ী ইউএনও কে সংবর্ধনা

বাংলাদেশ সম্মিলিত ডিপ্লোমা চিকিৎসক পরিষদ নোয়াখালী জেলার শুকনো খাবার, স্যালাইন ও পানি বিতরণ 

নোয়াখালীতে কৃষি সম্প্রসারণ বার্ষিক তদারক ও পর্যালোচনা বিষয়ক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত।

রাতে বেরিয়ে আর ফেরেননি, ভোরে মিললো মরদেহ

ভারতে না যাওয়ার সিদ্ধান্তে বাংলাদেশের পাশে শহিদ আফ্রিদি

লালমনিরহাট কেন্দ্রীয় কবরস্থানে সবুজ সেবা ফাউন্ডেশনের তালবীজ বপণ

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দ্বিতীয় রানারআপ পুরস্কার পেলো জবি শিক্ষার্থী 

সাকসেস মেথড একাডেমি কে সন্মাননা স্মারক দেয় পথশিশু অধিকার ফাউন্ডেশন