https://www.facebook.com/shirsokhabor/
মঙ্গলবার , ১ নভেম্বর ২০২২ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

১৪ বছর বয়সী যমজ দুই বোনের বিষপান, এক বোনের মৃত্যু

প্রতিবেদক
Amirul Islam
নভেম্বর ১, ২০২২ ৫:২৬ অপরাহ্ণ
ইপেপার দেখুন

স্টাফ রিপোর্টারঃ

 

নাটোরের গুরুদাসপুরে হাসি ও খুশি নামে যমজ দুই বোন একসাথে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে। মঙ্গলবার (১ নভেম্বর) দুপুর একটার দিকে উপজেলার বিয়াঘাট সুজার মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় হাসির মৃত্যু হয়। ১৪ বছর বয়সী যমজ দুই বোন একই এলাকার ফারুক হোসেনের মেয়ে। তারা দু’জনই বিয়াঘাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মতিন জানান, মঙ্গলবার সকাল আনুমানিক ৯টার সময় হাসির সাথে খুশির নিজ বাড়িতেই কথা কাটাকাটি হয়। এসময় দু’জনের মধ্যে মান অভিমান শুরু হয়। পরে দুপুর একটার দিকে খুশির ওপর অভিমান করে হাসি তাদের বাড়িতে থাকা জমির কীটনাশক খায়। পরে খুশিও একই কীটনাশক পান করে।

পরে তারা অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন দুই যমজ বোনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় হাসির অবস্থা খারাপ হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। খুশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কি কারণে দুই বোনের কথা কাটাকাটি হয় তা জানা যায়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

এসএসসি পরীক্ষার ভালো ও খারাপ ফলাফলকে নিয়ে অবিভাবকদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি পরিবর্তন জরুরি

নাটোরের ডাঙ্গাপাড়ায় ৫টি শক্তিশালী বোমা বিস্ফোরণ॥ ৮টি বোমা উদ্ধার॥বিএনপি কর্মী আটক

ঝিনাইদহে পান চোর সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যা।

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গায় আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত

আব্বু আমাকে ক্ষমা করো আমার জীবনে কিছু পাওয়ার নেই ; চিরকুট লেখে আত্মহত্যা

গোমস্তাপুরে জননেতা আব্দুল খালেক বিশ্বাসের ২৬তম মৃত্যু বার্ষিকী পালিত

গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে কৃষকের আত্মহত্যা

জামায়াত-শিবিরের নির্মমতা, যুবককে খুঁটিতে বেঁধে হাত-পায়ের রগ কেটে নেওয়ার চেষ্টা

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ

মৌলভীবাজারে পুলিশ সুপারের সাথে নিসচা বড়লেখা শাখা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ