https://www.facebook.com/shirsokhabor/
Thursday , 4 May 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঝিনাইদহে পান চোর সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যা।

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শালিখা গ্রামে পান চুরির সন্দেহে গ্রামবাসীর গণপিটুনিতে সূর্য্যমান (৫২) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৪ মে) ভোর সাড়ে ৫টার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সূর্য্যমান ঝিনাইদহ সদর উপজেলার মাধবপুর গ্রামের রামচন্দ্রমানের ছেলে। উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের ইউপি সদস্য সাইদুল ইসলাম বলেন, শালিখা গ্রামে প্রচুর পানের বরজ রয়েছে। সেখান থেকে প্রায়ই পান চুরি হয়। গতকাল সকালে পান চুরি করতে গিয়ে ধরা পড়েন ওই বৃদ্ধ। গ্রামবাসীর গণপিটুনিতে গুরুতর আহত হন

তিনি। এরপর তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স জেসমিন আক্তার বলেন, গতকাল সকালে কয়েকজন এসে অজ্ঞান অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করে চলে যায়। এরপর আর কেউ খোঁজ নেয়নি। হাসপাতালের চিকিৎসক ডা. রেজোয়ান আহমেদ বলেন, নিহত ওই ব্যক্তির পরিবারের কেউ খোঁজ নিতে আসেনি। ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম মোল্ল্যা বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি সিআইডিকে জানানো হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ভোটের আগের রাতে গোপালগঞ্জের ১০ কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

পলাতক দুই জঙ্গিকে ধরিয়ে দিলে ২০ লাখ টাকা পুরস্কার

দেশে প্রকৃত “সংবাদকর্মী” থেকে হলুদ সংবাদকর্মীর সংখ্যা বেশি

ঢাকায় এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের কেউই শঙ্কামুক্ত নন, আইসিইউতে ৮ জন

সহকর্মীদের অশ্রুজলে বিদায় নিলেন এক সৌন্দর্য বর্ধনের মহানায়ক

ঝিনাইদহে এক্সপ্রেস জোনের কার্যক্রম বন্ধের দাবিতে রং মিস্ত্রীদের মানববন্ধন

২৫ বছর পর ভাড়া করে প্রার্থী দিল বিএনপি, তাও মার্কা খেজুরগাছ: রুমিন ফারহানা

সিরাজগঞ্জে পালিত হয় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস

লংগদুতে ক্রমান্বয়ে হারাচ্ছে শিমুল গাছ কমছে প্রাকৃতিক সৌন্দর্য