https://www.facebook.com/shirsokhabor/
বুধবার , ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

মৌলভীবাজারে পুলিশ সুপারের সাথে নিসচা বড়লেখা শাখা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক
Amirul Islam
সেপ্টেম্বর ১৩, ২০২৩ ৬:২০ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

আবু আহমেদ উবায়দা,বড়লেখা প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) এর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার নেতৃবৃন্দ।

সোমবার (১১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭ টায় মৌলভীবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ে এস.পি মোঃ মনজুর রহমানকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, অর্থ সম্পাদক মারুফ হোসাইন সুমন।

এসময় নিসচা বড়লেখা উপজেলা শাখার সার্বিক বিষয়াদি নিয়ে জেলা পুলিশ সুপারের সাথে মতবিনিময় করা হয়। সড়ক দুর্ঘটনারোধে জনস্বার্থে দেশের কল্যাণে এবং আরও বিভিন্ন সামাজিক-মানবিক কল্যাণে নিসচার কার্যক্রমের প্রতি পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) ভূয়সী প্রশংসা করেন। নিসচার প্রতি তাঁর আন্তরিকতা, ভালোবাসা ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ২৭ জুলাই বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া‘র কাছ থেকে পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেন। বিসিএস পুলিশ ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা মোঃ মনজুর রহমান পিপিএম (বার) পুলিশ হেডকোয়ার্টার্সে এআইজি (মিডিয়া) হিসেবে কর্মরত ছিলেন। তিনি এর আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) ও বরিশাল মেট্রোপলিটন পুলিশে (বিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি), এছাড়াও তিনি দীর্ঘদিন ডিএমপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। মেধাবী ও চৌকস পুলিশ অফিসার হিসেবে মোঃ মনজুর রহমান ভালো কাজের স্বীকৃতি স্বরূপ দুইবার ‘প্রেসিডেন্ট পুলিশ পদক’ (পিপিএম) লাভ করেন।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

গোমস্তাপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উপলক্ষে ইউএনওর প্রেস ব্রিফিং।

ফ্রি ফায়ার গেমস কেনার জন্য নিজ বাড়িতে ‘ডাকাতির নাটক’— প্রবাসীর ছেলে ও দুই বন্ধুসহ গ্রেপ্তার ৩

নির্বাচনে অংশ নিতে পারবে জাতীয় পার্টি: প্রেস সচিব

বরের জুতা লুকানো নিয়ে ভেঙে গেল বিয়ে

ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন

লালপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ৩ সাংবাদিক লাঞ্ছিত

‘আমাকে সাসপেন্ড করেন’ বলতে থাকা চিকিৎসককে অব্যাহতি

ওসমান হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চিকিৎসককে অব্যাহতি

আর্জেন্টিনার পরাজয়ে সমর্থকের মৃত্যু

নাটোরের ডাঙ্গাপাড়ায় ৫টি শক্তিশালী বোমা বিস্ফোরণ॥ ৮টি বোমা উদ্ধার॥বিএনপি কর্মী আটক