https://www.facebook.com/shirsokhabor/
Monday , 5 December 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

ঝিনাইদহ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের গাড়িচালককে গুলি

ঝিনাইদহ প্রতিনিধিঃ
আর্জেন্টিনার খেলা দেখে বাড়ি ফেরার সময় ঝিনাইদহ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কনক কান্তি দাসের গাড়িচালক বিশ্বজিত শর্মাকে (৩২) গুলি করেছে দুর্বৃত্তরা। রোববার (৪ নভেম্বর) ভোররাত ৩টার দিকে শহরের কাঞ্চনপুর এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার দেহে গুলি রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তিনি ওই এলাকার গোপাল শর্মার ছেলে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কনক কান্তি দাসের বাড়ির সামনে বড় পর্দায় খেলা দেখে বিশ্বজিৎ নিজ বাড়িতে ফিরছিলেন। সে সময় বাড়ির সামনে কয়েকজন তাঁকে জাপটে ধরে গুলি করে পালিয়ে যায়। আগের কোনো বিরোধের কারণে তাঁকে গুলি করা হতে পারে। তবে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি কেন এবং কারা এ ঘটনা ঘটাল। এ ঘটনায় এখনো কেউ আটক হয়নি।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজিব চক্রবর্তী জানান, আহতের শরীরে গুলিটি রয়ে গেছে। তাই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আহতের স্ত্রী পুতুল শর্মা জানান, কনক কান্তি দাসের পরাজয়ের পর বাড়িতে কয়েকদফা বহিরাগতরা এসেছিল। কারো কাছে রামদা ছিল কারও কাছে ছিল এয়ারগান। তবে ঠিক কী কারণে তার স্বামীকে গুলি করা হয়েছে তা তিনি জানাতে পারেননি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

২১ বোতল অবৈধ বিদেশী মদ উদ্ধারসহ দুইজন মাদক কারবারী গ্রেফতার।

পরোপকারী ও বিশিষ্ট ব্যবসায়ী জেএস কটন ইন্টারন্যাশনালের কর্নধার মাহবুবুর রহমান সোহাগের আজ ৪৪তম জন্মদিন

যৌন নির্যাতনের মামলায় কারাগারে কাউন্সিলর

গুচ্ছ নিয়ে জবির সিদ্ধান্ত হবে একাডেমিক কাউন্সিলে

লিবিয়া আওয়ামীলীগের উদ্যোগে মহান বিজয় পালিত 

রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার ইউএনও কাবেরী রায়ের সাথে রাজারহাট মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ফার্মগেটে বন্ধ যানচলাচল, শিক্ষার্থীদের আলোচনার প্রস্তাব পুলিশের

গুলিবিদ্ধ হাদিকে দেখতে হাসপাতালে মির্জা আব্বাস, ভুয়া ভুয়া স্লোগান

ঠাকুরগাঁও জেলায় জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণের সনদপত্র বিতরণ 

নেত্রকোণায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ২০২২ পালিত