বাবুগঞ্জে ইসরত হোসেন কচি তালুকদারের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও সাংগঠনিক মতবিনিময়
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বরিশাল দক্ষিণ জেলা বিএনপির অন্যতম সদস্য ইসরত হোসেন কচি তালুকদারের সঙ্গে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও সাংগঠনিক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার রহমতপুরে ইসরত হোসেন কচি তালুকদারের নিজ বাসভবনে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও রহমতপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান এবং বরিশাল জেলা ছাত্রদলের সাবেক স্কুলবিষয়ক সম্পাদক রিয়াজুল ইসলাম বাদশার নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সৌজন্য সাক্ষাতে অংশ নেন।
মতবিনিময় সভায় দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও ঐক্য সুদৃঢ় করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল সরদার, সেলিম সরদার, দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিলন খান, মাধবপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহাবুব তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ হোসেন, বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আরিফুর রহমান রবীন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, বরিশাল জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মো. সুমন সরদার, উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক বাহাদুর তালুকদার, যুগ্ম আহ্বায়ক সালামিন শিকদার, ছাত্রদল নেতা নাঈম ও সিদ্দিকসহ অনেকে।
এছাড়াও উপস্থিত ছিলেন ৮ নং ওয়ার্ড কৃষক দলের সভাপতি রহিম হাওলাদার। ৭ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ সভাপতি মাহফুজুর রহমান রুবেল। আরো উপস্থিত ছিলেন হেল্লাল হাওলাদার ,জুয়েল সরদার,নুরে আলম বেপারী, সোহেল হাওলাদার ,সাইম মল্লিক,জালাল ডাক্তার , জাম্বেল মুন্সি, ইউনুস হাওলাদার ,সেলিম ফকির ,জাহাঙ্গীর ভূইয়া, ওবায়দুল হাওলাদার,শাজাহান সিকদার, রিপন ঘরামি ,সেরাজুল, বেল্লাল বেপারী সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আরও অনেক নেতাকর্মী।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।



















