https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 3 October 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

রাণীশংকৈলে সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত

অভিশেখ চন্দ্র রায়, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রশাসনের আয়োজনে সামাজিক সম্প্রীতি উদ্বুদ্ধকরণ, ধর্মীয় উগ্রবাদ, জঙ্গীবাদ, সহিংসতা ও সন্ত্রাসবাদ প্রতিহত করণ, ধর্মীয় উৎসবে যথাযথ ভাবগম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পরিবেশকে অক্ষুন্ন রাখতে বালিয়াডাঙ্গী উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

৩ অক্টোবর মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সামাজিক সম্প্রীতি কমিটির সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, জেলা পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান আসাদ, সহকারী পুলিশ সুপার রেজাউল ইসলাম, সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, সাবেক সংসদ সদস্য ইয়াসিন আলী, ঠাকুরগাঁও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণাংশু দত্ত টিটু, ঠাকুরগাঁও জেলার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন ঘোষ।

সভায় রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রাণীশংকৈল উপজেলা আওয়ামীলীগ তাজউদ্দীন আহমদ, মেয়র রাণীশংকৈল মোস্তাফিজুর রহমান, ভাইসচেয়ারম্যান রাণীশংকৈল উপজেলা পরিষদ সোহেল রানা , শেফালী বেগম মহিলা ভাইস চেয়ারম্যান রাণীশংকেল উপজেলা, বীরমুক্তিযোদ্বা হবিবর রহমান, গুলফামুল ইসলাম মন্ডল,ওসি রাণীশংকৈল, রাণীশংকৈল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ছবি কান্ত দেব, রাণীশংকৈল উপজেলা পূজা উদযাপন সাধারণ সম্পাদক সাধন বসাক, আট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ প্রতিটি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, রাণীশংকৈল উপজেলায় ৫৪ টি পূজা মন্ডবে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এতে যেন কোন ধরণের অপরাধমূলক কাযক্রম না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। পূজার সময় ডিজে পার্টি চলবে না, একই দিনে সকল মূর্তি বিসর্জন দিতে হবে, নিরাপত্তার জন্য স্বেচ্ছাসেবক রাখতে হবে, সিসিটিভি ক্যামেরা রাখতে হবে এ ধরণের নানা পরামর্শমূলক ও সমস্যা সমাধানের কথা জানান তারা। পূজার সময় উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও আইন শৃঙ্খলা বাহিনী সহযোগীতা করবে বলে আশ্বাস দেন তারা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

হাসিনার সামনে দাঁড়িয়ে বলেছিলাম, তারেক রহমান আসবেন: পার্থ

লালমনিরহাটে ট্রাক্টরের ধাক্কায় নিহত ১

আরাফাত রহমান কোকোর স্মরণে বাবুগঞ্জে ইউসুফ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ঈশ্বরদীতে রেললাইনের পাশে মিললো যুবকের মরদেহ

একযোগে এনসিপির ৮৭ নেতার পদত্যাগ

গলায় ফাঁস দিয়ে বোয়ালখালীতে যুবকের আত্মহত্যা

উন্নয়নের ছোঁয়ায় গ্রামের মানুষের অর্থনৈতিক উন্নতি হয়েছে, বললেন আব্দুন নুর দুলাল।

বড়াইগ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে গরিব দুঃখী অসহায় মানুষদের পাশে হুমাইয়ারা জাহান।

উন্নয়ন বাস্তবায়নে ইতালির অভিজ্ঞতা কাজে লাগাব”—ট্রাক প্রতীকের প্রার্থী ফারদিন ইয়ামিন

জাতীয় প্রতিবন্ধী দিবস-উপলক্ষে সুনামগঞ্জে র‌্যালি, আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ