https://www.facebook.com/shirsokhabor/
Monday , 12 December 2022 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের সেই রেফারিকে অব্যাহতি দিলো ফিফা

আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ ঘিরে এখনো চলছে নানা আলোচনা। বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি হলুদ কার্ড দেখা গিয়েছিল সেই ম্যাচে।

স্প্যানিশ রেফারি ম্যাতেও লাহোজকে নিয়ে তাই সমালোচনা কম হয়নি। অবশেষে তাকে কাতার বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলো পরিচালনা করা থেকে অব্যাহতি দিলো ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের ফুটবল এবং কোচিং স্টাফের সদস্য মিলিয়ে ম্যাচে মোট ১৯টি হলুদ কার্ড দেখিয়েছিলেন লাহোজ। খেলার পর এই রেফারিকে যেন আর দায়িত্ব দেওয়া না হয়, সে আবেদন জানিয়েছিলেন লিওনেল মেসির মতো ফুটবলার।

ক্ষুব্ধ কণ্ঠে মেসি বলেন, ‘আমি কিছু বলতে চাই না, বললে শাস্তি পেতে হবে। কিন্তু আমার মনে হয়, এমন রেফারিকে এই ধরনের ম্যাচে দায়িত্ব দেওয়া উচিত না ফিফার। তিনি এর যোগ্যই না। আমরা খুব একটা ভালো খেলিনি। সঙ্গে রেফারির কারণেই অতিরিক্ত সময়ে খেলা পৌঁছেছে। সে সবসময় আমাদের বিপক্ষে ছিল। এমনকি যে গোলটি দিয়ে সমতায় ফিরেছে ওরা, সেটাও ফাউল ছিল না।’

আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও রেফারির সমালোচনা করে বলেছিলেন, ‘তিনি বিশ্বকাপের সবচেয়ে বাজে রেফারি। তিনি খুবই রাগী। তাকে কিছু বললে তিনি খুবই বাজেভাবে এর উত্তর দেন।’

তাদের এই সমালোচনার পরেই নড়েচড়ে বসে ফিফা। এই ম্যাচ শেষে আর্জেন্টিনার ফুটবলার ফেডারেশনের পক্ষ আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয় ফিফার কাছে রেফারির বিরুদ্ধে। শনিবার ফিফার শৃঙ্খলা কমিটি এটি নিয়ে বৈঠক করে সিদ্ধান্তে উপনীত হয় যে, বিশ্বকাপের পরবর্তী ম্যাচগুলো থেকে অব্যাহতি দেয়া হচ্ছে ম্যাতেও লাহোজকে।

সূত্র: ডেইলি মেইল, ইনফোবেডটকম

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

পাবনায় শিশুর ক্যানোলা খোলার সময় হাতের আঙ্গুল কেটে ফেলার অভিযোগ

নলডাঙ্গায় মহিলা কলেজের হিসাবরক্ষক কে পেটালেন প্রভাষক

পাবনা আটঘরিয়া লাখ টাকার স্কুল ভবন হাজার টাকায় বিক্রি!

দালালের মারধরে সহকর্মী আহত, কর্মবিরতিতে ইন্টার্ন নার্সরা

নোয়াখালীর চাটখিল উপজেলার সোমপাড়া সমতা ক্লাবের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

অভিযোগ করে হয়রানী বন্ধে মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন

নোবিপ্রবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপিত

ওসির সঙ্গে বাগবিতণ্ডা: ‘স্লিপ অব টাং’ হয়েছে, দাবি ছাত্রনেতা মাহদীর

বরগুনায় উগ্রবাদ প্রতিরোধে দফাদার ও চৌকিদারদের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জনগণের চাহিদা পূরণই শেখ হাসিনার উন্নয়নের প্রেরণার উৎস