https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 3 October 2023 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

মধ্যনগরে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

এ,এম স্বপন জাহান,মধ্যনগর উপজেলা প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের মোহাম্মদ আলীপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজা সহ মনির মিয়া(৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মধ্যনগর থানা পুলিশ। আটককৃত মনির মিয়া(৩৪) মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের মোহাম্মদ আলীপুর গ্রামের মৃত মুসা আলীর ছেলে।
মধ্যনগর থানা সূত্রে জানা যায়, সোমবার (২ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের মোহাম্মদ আলীপুর এলাকায় মধ্যনগর থানার চৌকস অফিসার ইনচার্জ (ওসি) এমরান হোসেনের দিক নির্দেশনায় এসআই রফিজুল মিয়া সঙ্গীয় ফোর্স সহ একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।এসময় গাঁজা সংরক্ষণ কালে ১ কেজি গাঁজা সহ মোহাম্মদ আলীপুর গ্রামের মনির মিয়ার বসত ঘরের ভিতর থেকে তাকে হাতেনাতে আটক করা হয়।উদ্ধারকৃত ১ কেজি গাঁজার আনুমানিক মূল্য ২০,০০০/- টাকা।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ(ওসি) এমরান হোসেন জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনির এই গাঁজা সংরক্ষণ ও বিক্রয়ের কথা স্বীকার করেন।গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী।তার বিরুদ্ধে মধ্যনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আজ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

মান্দায় বিলুপ্ত প্রায় মৃৎ শিল্প

রাজশাহীর বাগমারায় ৩রা নভেম্বর ”জেল হত্যা দিবস” পালিত হয়েছে

লালমনিরহাটে সাড়ে ৪ কোটি টাকার মাদক ধ্বংস

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

‘আমরা একশ কোটি হিন্দু, বাংলাদেশের দেড়-দু কোটি হিন্দুর জন্য লড়ব’: বিজেপি নেতার হুঁশিয়ারি

‘তারেক রহমানকে প্রধানমন্ত্রী করা না গেলে দেশের অনেক ক্ষতি হয়ে যাবে’

‘আমার জন্য অপেক্ষা করছে মৃত্যু’—হুমকির পর সহযোদ্ধাকে জানিয়েছিলেন নিহত রুমী

ইসলাম ধর্ম ও রাসূলুল্লাহ( সা:) এর নামে কটুক্তির প্রতিবাদে সরিষাবাড়ীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

জবি শিক্ষকের ইয়ং সাইন্টিস্ট অ্যায়ার্ড

দুর্জয় জুলেখা চক্রের মুখোশ উন্মোচন করায় রোষানলে সাংবাদিক শান্ত