https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ৫ ডিসেম্বর ২০২২ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

কুমিল্লায় স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় হকার নিহতের অভিযোগ।

প্রতিবেদক
Amirul Islam
ডিসেম্বর ৫, ২০২২ ৫:০৯ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
কুমিল্লায় স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় জসিম উদ্দীন (৪৫) নামের পত্রিকার এক হকার নিহতের অভিযোগ উঠেছে। এই মৃত্যুকে হত্যা বলে অভিযোগ করেছেন তার স্ত্রী। জেলার নাঙ্গলকোট পৌরসভার কেন্দ্রা গ্রামের আবুল কালাম সওদাগরের বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়েছে। রবিবার (৪ ডিসেম্বর) বিকালে নাঙ্গলকোট পৌরসভার কেন্দ্রা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জসিম কেন্দ্রা গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। অভিযুক্ত আবুল কালাম সওদাগর একই গ্রামের বাসিন্দা। শনিবার গভীর রাতে কালাম সওদাগর ওই হকার জসিমের বাড়িতে যায়। বাড়িতে গিয়ে টর্চলাইট মারলে তার ঘুম ভাঙে। এসময় জসিম কালাম সওদাগরকে ধরতে চেষ্টা করলে দৌড়ে পালিয়ে যান। রবিবার বিকালে কালাম সওদাগর স্থানীয় একটি দোকানের মানুষের সামনেই জসিমকে মারধর করে। একপর্যায়ে জসিম দৌড়ে পালাতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান। সেখানে তাকে ধরে আবারও মারধর করলে গুরুতর আহত হন।  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রীর অভিযোগ, কালাম তাকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিল। ওই রাতেও সে একই কারণে এসেছে। একপর্যায়ে তাকে টাকাও দিতে প্রস্তাব দেয়। কিন্তু রাজি না হয়ে তার স্বামীকে জানান। এর কারণে জসিম অভিযুক্ত কালামকে প্রশ্ন করে। এরপরই ঘটনার সূত্রপাত হয়। এই ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন। নাঙ্গলকোট থানার ওসি ফারুক হোসেন বলেন, কোনও লিখিত অভিযোগ পাইনি। তবে ঘটনার প্রাথমিক তদন্ত চলছে। এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

শিক্ষকের প্রশ্ন ফাঁস,তদন্তের সময়সীমা শেষ হলেও নেই অগ্রগতি

Mostbet Tr Indir Android: Mostbet Türkiye Mobil Uygulamasının Incelemes

Mostbet Tr Indir Android: Mostbet Türkiye Mobil Uygulamasının Incelemes

সুনামগঞ্জের শাল্লায় ১৩টি মামলার পলাতক আসামীকে ঢাকা থেকে গ্রেপ্তার,কারাগারে প্রেরন

ধানের শীষ রহমতের প্রতীক, সেই প্রতীকের পক্ষেই থাকার আহ্বান — বাবুগঞ্জের জনসভায় আলাল

পুঠিয়া সাব-রেজিস্টার অফিসে দলিল লেখক সিন্ডিকেট

নরসিংদী জেলা পুলিশের শ্রেষ্ঠত্ব অর্জন।

যুব রেডক্রিসেন্ট শ্যামনগর টিমের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ

দরপত্র আহ্বান না করেই, কাটা হলো হাসপাতালের লক্ষাধিক টাকার ৫ গাছ

কয়রায় কারিতাসের সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত।

ঝিনাইদহ কালীগঞ্জে সমবায় সমিতির নামে ডেইলি কিস্তির রমরমা ব্যবসা।।