https://www.facebook.com/shirsokhabor/
সোমবার , ১৬ জানুয়ারি ২০২৩ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

৫ দিন ধরে প্রেমিকের বাড়িতে কিশোরীর অনশন

প্রতিবেদক
Amirul Islam
জানুয়ারি ১৬, ২০২৩ ৪:২২ অপরাহ্ণ
ইপেপার দেখুন

জামাল হোসেন,বিশেষ প্রতিনিধিঃ
চার বছর প্রেম করে বিয়ে না করায় প্রেমিকের বাড়িতে পাঁচদিন ধরে অনশন করছেন কিশোরী প্রেমিকা।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) থেকে সোমবার পর্যন্ত ওই কিশোরী তার প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন। অভিযুক্ত প্রেমিক হোসেন উদ্দিন ওরফে তুষার সুজানগর উপজেলার সাহাপুর গ্রামের তফিজ উদ্দিনের ছেলে। তিনি গত বছর এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন।
জানা গেছে, ওই কিশোরী দশম শ্রেণির ছাত্রী। তার অভিযোগ প্রতিশ্রুতি দিয়েও প্রেমিক তাকে বিয়ে করেনি। প্রেমিক তাকে বিয়ে না করলে সে আত্মহত্যা করবে বলে ঘোষণা দিয়েছে।
কিশোরী অভিযোগ করে গণমাধ্যমকর্মীদের বলেন, আমাদের এলাকায় আসা-যাওয়া ছিল তুষারের। সেখান থেকে পরিচয় পরে প্রেমের সম্পর্ক তৈরি হয়। চার বছর ধরে আমরা পাবনা শহর ও সুজানগরের বিভিন্ন এলাকায় ঘুরতে গেছি। সে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছে।
তিনি আরও বলেন, তুষারকে বিয়ের কথা বললে তিনি তার পরিবারকে জানায়। তার পরিবার রাজি না হওয়ায় আমাকে তিনি নিজেই তার বাড়িতে আসতে বলেন। এরপর আমি বৃহস্পতিবার তার বাড়িতে আসি। তখন তার মা-বাবা তাকে বাড়ি থেকে ভয়ভীতি দেখিয়ে অন্য কোথাও নিয়ে গেছেন। এখন প্রতিশ্রুতি মতো আমাদের বিয়ে না হলে আত্মহত্যা করবো।
প্রেমিক বিয়ে না করলে এক ফোটা পানিও খাবে না প্রেমিকা
এবিষয়ে অভিযুক্ত প্রেমিক হোসেন উদ্দিন তুষারের বাবা তফিজ উদ্দিন বলেন, আমি তাদের সম্পর্কে বিষয়ে কিছু জানি না। এখন এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেব।
ভায়না ইউনিয়নের চেয়ারম্যান আমিন উদ্দিন বলেন, বিষয়টি শুনেছি। কিন্তু কোনো পক্ষই আমার কাছে আসেননি। যেহেতু কেউই আমার কাছে অভিযোগ নিয়ে আসেননি, সেহেতু আমার এখানে কিছুই করার নেই।
এ ব্যাপারে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, তিনি প্রেম সংক্রান্ত ঝামেলার বিষয়টি জানেন। মেয়েটি প্রাপ্ত বয়স্ক নয়। তবে মেয়েটি ছেলেটির বাড়িতে গিয়েছে কিনা আমার জানা নেই। কেউ অভিযোগ দিলে আইনিভাবে বিষয়টি দেখা হবে

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত

ঝিনাইদহ মহেশপুর সীমান্তে সোনার ব্যাগ ফেলে ভারতে পালালো পাচারকারী !

শ্যামনগরে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৪ জন নিহত ৩৯ জন আহত।।

চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া, গুজবে কান দেবেন না: ডা. জাহিদ

নেত্রকোণায় জাতীয় সমাজসেবা দিবস ২০২৩ পালিত

স্বামীকে ভিডিও কলে রেখে স্ত্রীর আত্মহত্যা

বোয়ালখালীতে যুবকের আচমকা মৃত্যু; রহস্য উদঘাটনে পুলিশ

জবি ছাত্রলীগ কর্মী পরিচয়ের আড়ালে ডাকাত

ঝিনাইদহে বিষাক্ত অ্যালকোহল পানে ৩ জনের মৃত্যু

মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করনের দাবী ঠাকুরগাঁওয়ে শিক্ষক-কর্মচারীরা